1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

আবারও ৫ বছরের জন্য নির্বাচিত হলেন জিনপিং

  • আপডেট টাইম :: রবিবার, ২৩ অক্টোবর, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : টানা তৃতীয় মেয়াদে চীনের প্রেসিডেন্ট ও দেশটিতে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির মহাসচিব নির্বাচিত হয়েছেন শি জিনপিং। রোববার কমিউনিস্ট পার্টির কংগ্রেসে জিনপিংকে নির্বাচিত করা হয়। এর ফলে মাও সেতুংয়ের পর দেশের সবচেয়ে শক্তিশালী শাসক হিসাবে জায়গা করে নিলেন জিনপিং।

দলে জিনপিংয়ের পরেই এখন সাংহাই কমিউনিস্ট পার্টির প্রধান লি কিয়াংয়ের অবস্থান। আগামী বছরের মার্চ মাসে লি কেকিয়াং প্রধানমন্ত্রীর পদ থেকে অবসর নেওয়ার পর তার স্থলাভিষিক্ত হবেন লি কিয়াং।

নির্বাচিত হওয়ার পর জিনপিং বলেছেন, ‘আপনারা আমাদের প্রতি যে আস্থা রেখেছেন তার জন্য আমি পুরো দলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। আমাদের দল ও জনগণের মহান আস্থার যোগ্য প্রমাণ করার জন্য আমরা নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের প্রতিশ্রুতি দিচ্ছি।’

সাত সদস্যের নতুন স্ট্যান্ডিং কমিটিতে শি জিনপিং এবং লি কিয়াং ছাড়াও রয়েছেন আগের কমিটির ঝাও লেজি ও ওয়াং হুনিং। নতুন করে যুক্ত হয়েছেন কাই কুই, ডিং জুয়েশিয়াং ও লি শি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com