1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

রুশদির এক হাত ও এক চোখ অকার্যকর

  • আপডেট টাইম :: রবিবার, ২৩ অক্টোবর, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : আলোচিত-সমালোচিত লেখক সালমান রুশদির একটি চোখ ও এক হাত অকার্যকর হয়ে গেছে। দুই মাস আগে নিউ ইয়র্কে ছুরি হামলার পর এ সমস্যা দেখা গেছে। রুশদির এজেন্টের বরাত দিয়ে রোববার দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।

১৯৮০ এর দশকে স্যাটানিক ভার্সেস উপন্যাস লেখায় রুশদিকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। ইরান তার মাথার বিনিময়ে বড় অংকের অর্থমূল্যের পুরস্কার ঘোষণা করেছিল। ১২ আগস্ট নিউ ইয়র্কের চাউতাউকুয়া ইনস্টিটিউটে বক্তৃতা দিতে মঞ্চে ওঠার সময় এক হামলাকারী রুশদির ওপর ছুরি হামলা চালায়। এতে ঘাড় ও ধড়ে আঘাত পান তিনি।

রুশদির আহত হওয়ার মাত্রা সম্পর্কে এখনও বিস্তারিত কোনো তথ্য প্রকাশ হয়নি। তবে তার এজেন্ট অ্যান্ড্রিউ ওইলি স্পেনের এল পেইস পত্রিকাকে রুশদির আঘাতের মাত্রা সম্পর্কে কথা বলেছেন।

ওইলি বলেন, ‘(তার ক্ষতগুলো) গভীর ছিল, কিন্তু তিনি একটি চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন। তার ঘাড়ে তিনটি গুরুতর ক্ষত ছিল। তার বাহুর স্নায়ু কেটে যাওয়ায় এক হাত অক্ষম এবং তার বুকে ও ধড়ে আরো প্রায় ১৫টি ক্ষত রয়েছে। সুতরাং, এটি একটি নৃশংস হামলা ছিল।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com