1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

আবাসিক ভবনে রুশ যুদ্ধ বিমান বিধ্বস্ত, নিহত ২

  • আপডেট টাইম :: সোমবার, ২৪ অক্টোবর, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : আবাসিক ভবনে রুশ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় দুই পাইলট নিহত হয়েছেন। সাইবেরিয়া অঞ্চলের ইরকুৎস্ক শহরে এ ঘটনা ঘটে।

রোববার (২৩ অক্টোবর) যুদ্ধ বিমান বিধ্বস্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যাচ্ছে মাঝ আকাশে বিমানটিতে আগুন ধরে গেছে। পরে আগুনের কুণ্ডলীর আকারে মাটিতে খাড়াভাবে আছড়ে পড়ে সেটি। এ সময় বিমান বিধ্বস্তের স্থান থেকে আকাশে কালো ধোঁয়া উড়তে দেখা যায়।

দেশটির কর্মকর্তারা বলেছেন, রুশ যুদ্ধবিমান সুখোই এসইউ-৩০ বিধ্বস্ত হয়েছে। বিমানটি পরীক্ষামূলক ফ্লাইটের অংশ হিসেবে উড্ডয়ন করেছিল।

ইরকুৎস্ক শহরের গভর্নর ইগোর কোবজেভ বলেন, বিমানটি শহরের একটি দ্বিতল বাড়িতে বিধ্বস্ত হয়েছে। ভবনের কোনো বাসিন্দা আহত হয়নি।

এ নিয়ে গত এক সপ্তাহের মধ্যে রাশিয়ার দুটি যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা ঘটল।

সূত্র: আল জাজিরা

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com