1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, নিহত ৩

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের একটি স্কুলে বন্দুকধারীর গুলিতে সন্দেহভাজনসহ ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৭ জন।

সোমবার (২৪ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৯টায় বন্দুকধারী সেন্ট লুইসের সেন্ট্রাল ভিজ্যুয়াল অ্যান্ড পারফর্মিং আর্টস হাইস্কুলে এ ঘটনা ঘটে।

বিবিসি জানায়, স্কুল ভবনের দরজা তালাবদ্ধ ছিলো। তবে সন্দেহভাজন কীভাবে প্রবেশ করেছিল তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, গুলি চালানোর সময় বন্দুকধারীর অস্ত্রটি আটকে যাওয়ায় অনেকে প্রাণে বেঁচে যান। পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন ১৯ বছর বয়সী ওই স্কুলেরই সাবেক ছাত্র। পুলিশের সঙ্গে গুলি বিনিময়ের সময় তিনি মারা যান।

স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, স্কুলটিতে প্রায় ৪০০ শিক্ষার্থী রয়েছে। কী উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে তা এখনও জানা যায়নি।

শহরের পুলিশ কমিশনার মাইকেল স্যাকের বলেছেন, বন্দুকধারী সঙ্গে প্রায় এক ডজন উচ্চ-ক্ষমতার ম্যাগাজিন ছিল। তাকে থামানো না গেলে আরও খারাপ হতে পারতো। এটি আমাদের সবার জন্য একটি হৃদয় বিদারক দিন।

সূত্র: বিবিসি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com