1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

ফুলবাড়ীতে সামাজিক দূরত্ব বজায় রাখতে প্রশাসনের তৎপরতা

  • আপডেট টাইম :: শনিবার, ২৮ মার্চ, ২০২০
ফুলবাড়ী (দিনাজপুর) : সরকারের নেয়া সামাজিক দূরত্ব বজায় রাখতে পদক্ষেপ নিয়েছেন ফুলবাড়ী উপজেলা প্রশাসন। দিনরাত কঠোর পরিশ্রম করে শহর থেকে গ্রামের হাট-বাজার পর্যন্ত সামাজিক দূরত্ব বজায় রাখার চেষ্টা করছেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম চৌধুরী।
ফুলবাড়ী উপজেলার আটপুকুর হাট, মাদিলা হাট, খয়েরবাড়ী হাটসহ উপজেলার বিভিন্ন স্থান ঘুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে প্রাথমিকভাবে সর্তক করেন এবং নিয়ম না মেনে দোকান খোলার অপরাধে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেন।
এ বিশেষ অভিযানে অংশগ্রহণ করেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন, উপজেলা কৃষি অফিসার এটিএম হামিম আশরাফ, উপজেলা প্রকৌশলী শাহিদুজ্জামান, কাজিহাল ইউপি চেয়ারম্যান মানিক রতন, বেতদিঘী ইউপি চেয়ারম্যান শাহ আব্দুল কুদ্দুসসহ ফুলবাড়ী থানার পুলিশ ফোর্স।

– আল হেলাল চৌধুরী

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com