1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

চীনের উহানে আবারও লকডাউন

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : চীনের যে উহান শহরে প্রথমবারের মতো করোনাভাইরাস শনাক্ত হয়েছিল, সেই শহরটিতে সংক্রমণ বাড়ায় পুনরায় লকডাউন ঘোষণা করা হয়েছে। আগামী ৩০ অক্টোবর পর্যন্ত উহান জেলার আট লাখের বেশি বাসিন্দাকে বাড়িতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

২০১৯ সালের শেষের দিকে বিশ্বে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হয়। পরে এটি সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। সংক্রমণ নিয়ন্ত্রণে উহানে দীর্ঘ দিন লকডাউন আরোপ করেছিল চীনা কর্তৃপক্ষ।

স্থানীয় এক বাসিন্দা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘আমরা সব কিছুর প্রতি অসাড় অনুভব করছি। আমরা আরও বেশি অসাড় অনুভব করছি।’

বিশ্বের বৃহত্তম আইফোন উৎপাদন কারখানা যে শহরটিতে অবস্থতি সেই ঝেংঝোতেও লকডাউন ঘোষণা করা হয়েছে। অ্যাপল যখন আইফোন ১৪ উৎপাদন শুরু করেছে তখন শহরটিতে এই লকডাউনের কারণে উৎপাদন ব্যাহতের আশঙ্কা দেখা দিয়েছে।

টানা তিন দিন ধরে উহানসহ বেশ কয়েকটি শহরে দৈনিক সংক্রমণ এক হাজারেরও উপরে রেকর্ড করা হয়েছে। চলতি মাসের শুরুতে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বলেছিলেন, বেইজিংয়ের শূন্য কোভিড নীতি পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। এটি করোনার সংক্রমণের বিরুদ্ধে জনযুদ্ধ।

২৪ অক্টোবর পর্যন্ত সারা দেশের প্রায় ২৮ টি শহরে আংশিক লকডাউন কার্যকর হয়েছে। এর ফলে চীনের জিডিপির প্রায় এক চতুর্থাংশ যে অঞ্চলগুলো থেকে আসে সেসব এলাকার প্রায় ২০ কোটি ৭০ লাখ মানুষের ওপর প্রভাব পড়েছে।

উহানে চলতি সপ্তাহে প্রতিদিন গড়ে ২৫ জনের নতুন সংক্রমণের খবর পাওয়া গেছে। গত দুই সপ্তাহে শহরটিতে দুই শতাধিক সংক্রমণের তথ্য রেকর্ড করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com