1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

পশ্চিমারা বিপজ্জনক ও নোংরা খেলায় মেতেছে: পুতিন

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, পৃথিবী দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বিপজ্জনক দশকের মুখোমুখি হয়েছে। কারণ পশ্চিমা অভিজাতরা মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বৈশ্বিক আধিপত্যের অনিবার্য বিপর্যয় রোধের চেষ্টা করছে।

২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে অভিযান শুরুর পর বৃহস্পতিবার প্রথমবারের মতো দীর্ঘ সময়ের জন্য জনসম্মুখে হাজির হয়েছিলেন পুতিন। রুশ প্রেসিডেন্ট জানিয়েছেন, এই অভিযানের জন্য কোনও অনুশোচনা নেই। তিনি পাল্টা অভিযোগ করেছেন যে, পশ্চিমারা  যুদ্ধের উসকানি দিয়েছে এবং তারা ‘বিপজ্জনক, রক্তাক্ত ও নোংরা খেলায় মেতে উঠেছে।’

পুতিন বলেছেন, ‘বিশ্বে পশ্চিমাদের অবিভক্ত আধিপত্যের ঐতিহাসিক সময়কাল শেষ হতে চলেছে। আমরা একটি ঐতিহাসিক মুহূর্তে দাঁড়িয়ে আছি: সামনে সম্ভবত সবচেয়ে বিপজ্জনক, অপ্রত্যাশিত এবং একই সময়ে এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির পর থেকে গুরুত্বপূর্ণ দশক।’

সাড়ে তিন ঘণ্টারও বেশি সময় পুতিন সাংবাদিকদের সামনে হাজির ছিলেন। এসময় তিনি নিশ্চিন্ত ভঙ্গিতেই পারমাণবিক যুদ্ধের আশঙ্কা, প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে তার সম্পর্ক এবং ইউক্রেন যুদ্ধে নিহত রাশিয়ার সেনাদের ব্যাপারে প্রশ্নের উত্তর দিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com