1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

কৃষ্ণসাগরের রুশ নৌবহরে ড্রোন হামলা

  • আপডেট টাইম :: রবিবার, ৩০ অক্টোবর, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : কৃষ্ণসাগরের রুশ নৌবহরে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। শনিবার ক্রিমিয়ার সেভাস্তোপোল বন্দরে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে বিবিসি।

রাশিয়ার অভিযোগ, হামলায় ৯টি ড্রোন ব্যবহার করা হয়েছে। এ হামলায় ইউক্রেনকে সাহায্য করেছে যুক্তরাজ্য। তবে এ ব্যাপারে ইউক্রেন কোনো মন্তব্য করেনি। অবশ্য যুক্তরাজ্য এ অভিযোগকে ‘মিথ্যা’ বলে দাবি করেছে।

রাশিয়া জানিয়েছে, শনিবারের হামলায় লক্ষ্যবস্তু করা জাহাজগুলি ইউক্রেনের বন্দর থেকে শস্য রপ্তানির অনুমতি দেওয়ার জন্য আন্তর্জাতিক চুক্তিতে সংশ্লিষ্ট ছিল। হামলার কয়েক ঘন্টা পরে রাশিয়া জানিয়েছে, তারা শস্য রপ্তানি কার্যক্রমে অংশগ্রহণ স্থগিত করছে।

২০১৪ সালে ক্রিমিয়া দখল করেছিল রাশিয়া। ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরুর পর ক্রিমিয়াকে বেশ কয়েকবার হামলা চালিয়েছে ইউক্রেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com