1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

ড্রোন হামলার জের: শস্য রপ্তানি চুক্তি থেকে সরে দাঁড়ালো রাশিয়া

  • আপডেট টাইম :: রবিবার, ৩০ অক্টোবর, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : কৃষ্ণসাগরের ক্রিমিয়া উপকূলে রুশ নৌবহরে ড্রোন হামলার জেরে ইউক্রেন থেকে শস্য রপ্তানির চুক্তি স্থগিত করেছে রাশিয়া।

এদিকে নৌবহরে ড্রোন হামলার কথা স্বীকার করেনি কিয়েভ। বরং দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রুশ পদক্ষেপকে ‌অনুমানযোগ্য’ বলে অভিহিত করেছেন। হামলার কোনো প্রমাণ না দিয়েই মস্কো শনিবারের হামলায় ব্রিটিশ সেনারা জড়িত ছিল বলেও অভিযোগ করেছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, শনিবারের হামলায় যেসব জাহাজকে লক্ষ্য করা হয়েছিল তা শস্য রপ্তানিতে নিয়োজিত ছিল।  হামলায় বড় ধরনের ক্ষতি না হলেও একটি জাহাজ সামান্য ক্ষতিগ্রস্থ হয়েছে।

এর কয়েক ঘণ্টা পরই রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, রাশিয়ার পক্ষে ‘ব্ল্যাক সি ইনিশিয়েটিভ’-এ অংশগ্রহণকারী বেসামরিক শুকনো পণ্যবাহী জাহাজের নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া সম্ভব নয়।  তাই আজ (রোববার) থেকে এটির বাস্তবায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।

বিবৃতিতে আরও জানানো হয়, যুক্তরাজ্যের বিশেষজ্ঞদের সহায়তায় কৃষ্ণসাগরে রাশিয়ার নৌবহরে হামলা চালানো হয়েছে। আর তাই শস্য  চুক্তিতে নিজেদের অংশগ্রহণ স্থগিত করেছে রাশিয়া।

মস্কোর দাবি, হামলার সময় তারা ১৬টি আকাশ ও সামুদ্রিক ড্রেন ধ্বংস করেছে।

চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রুশ বাহিনী।  তারা কৃষ্ণসাগরের বন্দরগুলো দিয়ে ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানি বন্ধ করে দেয়। এতে বৈশ্বিক খাদ্য সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হয়। শস্য রপ্তানি স্বাভাবিক রাখতে  গত ২২ জুলাই জাতিসংঘ ও ইস্তাম্বুলের মধ্যস্ততায় একটি চুক্তিতে সই করেন মস্কো ও কিয়েভের প্রতিনিধিরা।

সূত্র: বিবিসি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com