1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

গুজরাটে ঝুলন্ত সেতু ভেঙে নদীতে: নিহত বেড়ে ১৩২

  • আপডেট টাইম :: সোমবার, ৩১ অক্টোবর, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের গুজরাটে দেড়শ বছরের ঝুলন্ত সেতু ভেঙে নদীতে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ১৩২ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ‌্যে ২৫ জনই শিশু। উদ্ধার করা হয়েছে ১৭৭ জনকে। এখনও নিখোঁজ রয়েছেন অনেকে।

রোববার (৩০ অক্টোবর) সন্ধ্যায় গুজরাটের মোরবি শহরের মাচ্চু নদীর ওপর নির্মিত ঝুলন্ত সেতুটি ভেঙে পড়ে। এ সময় সেতুতে থাকা কয়েকশ’ মানুষ নদীতে পড়ে যায়। অনেকে সেতুতেও ঝুলতে থাকে। নিহতের সংখ্যা আরও বাড়ার শঙ্কা কর্তৃপক্ষের।

দুর্ঘটনার সময় কমপক্ষে ৫০০ জন ওই সেতুর ওপর ছিলো বলে সংশ্লিষ্টদের ধারণা। এখনও উদ্ধারকাজ চলছে। পরিস্থিতি মোকাবিলায় অনেকগুলো অ্যাম্বুল্যান্স ঘটনাস্থলে নিয়ে আসা হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, সেতুর ওপরে যারা ছিলেন, তাদের অধিকাংশই পর্যটক।

এ ঘটনার ২৪ ঘণ্টার আগের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ‌্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, সারি সারি লোক দাঁড়িয়ে ওই ঝুলন্ত সেতুতে। তাদের কেউ ছোটাছুটি করছেন, আবার কেউ লাফালাফি করছেন। আর তার জেরে দুলছে সেতুটি। শনিবার এই ভিডিও করা হয়। ঠিক এর পরের দিনই সেতুটি ভেঙে পড়লো।

২৩০ মিটার দৈর্ঘ্যের ঐতিহাসিক এই সেতুটি ব্রিটিশ শাসনামলে নির্মাণ করা হয়েছিল। মেরামতের জন্য ছয়মাস বন্ধ থাকার পর গেল ২৬ অক্টোবর সেতুটি পুনরায় পারাপারের জন্য খুলে দেওয়া হয়।

তথ‌্যসূত্র: এনডিটিভি, আনন্দবাজার

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com