1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে বলসোনারোকে হারালেন লুলা

  • আপডেট টাইম :: সোমবার, ৩১ অক্টোবর, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোটে খুব অল্প ব্যবধানে জইর বলসোনারোকে হারিয়ে শেষ হাসি হাসলেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বামপন্থী প্রার্থী লুইজ ইনাসিও লুলা দা সিলভা।

দেশটির নির্বাচন কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, রোববার (৩০ অক্টোবর) দ্বিতীয় ধাপের ভোট গণনা শেষে লুলা দা সিলভা পেয়েছেন ৫০ দশমিক ৮ শতাংশ ভোট আর ৪৯ দশমিক ২ শতাংশ ভোট পেয়েছেন বলসোনারো।

এর আগে, গত ২ অক্টোবর অনুষ্ঠিত প্রথম দফার প্রেসিডেন্ট নির্বাচনে লুলা ৪৮ শতাংশ ও বলসোনারো ৪৩ শতাংশ ভোট পান। নিয়ম অনুযায়ী কোনো প্রার্থীই ৫০ শতাংশের বেশি ভোট না পাওয়ায় দ্বিতীয় ধাপে ভোট দেন দেশটির ভোটাররা।

বিবিসি জানায়, বলসোনারো ভোট গণনার প্রথম রাউন্ডে এগিয়ে ছিলেন। কিন্তু লুলা শেষ রাউন্ডে বলসোনারোকে ছাপিয়ে যান। ৯০ শতাংশের বেশি ভোট গণনা পর্যন্ত ব্যবধান ধরে রাখেন লুলা।

নির্বাচনে জয় পাওয়ার পরপরই লুলা দা সিলভাকে অভিনন্দন জানিয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ টুইটারে এক পোস্টে লিখেছেন, দুই নেতা দুই দেশের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক নতুন করে ঠিক করবেন।

নির্বাচনে ফল ঘোষণার পরপরই এক বিবৃতিতে লুলাকে অভিনন্দন জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com