1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১

শ্রীবরদীতে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে তৎপর পুলিশ

  • আপডেট টাইম :: শনিবার, ২৮ মার্চ, ২০২০

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে করোনা ভাইরাসের বিস্তার রোধে জনসচেতনতা গড়ে তুলতে নিরলস ভাবে কাজ করে যাছে শ্রীবরদী থানা পুলিশ। থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন তালুকদারের নেতৃত্বে সংক্রমণ রোধে সামাজিক দুরত্ব বজায় রাখতে উপজেলার বিভিন্ন বাজারে মাইকিং, লিফলেট বিতরণসহ নানা ধরনের প্রচার চালিয়ে যাচ্ছে পুলিশ।
অপরদিকে শেরপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন উপজেলার ঝগড়ারচর বাজারসহ বিভিন্ন বাজার তদারকি করেছেন। শনিবার বিকেলে শ্রীবরদী পৌর শহেরর বিভিন্ন দোকানে সামাজিক দূরত্ব বজায় রেখে কেনাকাটা লক্ষে সাদা গোল বৃত্ত করে দেন ওসি মোহাম্মদ রুহুল আমিন তালুকদার। এসময় উপস্থিত ছিলেন, ওসি (তদন্ত) বন্দে আলী, ওষুধ ব্যবসায়ী সোয়েব আলী, পনির, সাংবাদিক ফরিদ আহম্মেদ রুবেল, তাসলিম কবির বাবু সহ পুলিশের অন্যন্য সদস্যরা।
থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন তালুকদার বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে উপজেলায় নানা প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যাক্তিদের নিয়মিত তদারকি করা হচ্ছে। ইতিমধ্যেই বিভিন্ন বাজারে পুলিশ মোতায়ন করা হয়েছে। একই জায়গায় যেন একাধিক ব্যাক্তি জমায়েত না হতে পারে সেদিকে নজরদারি বাড়াচ্ছে পুলিশ। করোনা মোকাবেলায় সবাইকে সচেতন হয়ে কাজ করতে হবে। সরকারি নির্দেশনা অনুযায়ী সবাইকে চলতে হবে। কেউ কোন গুজব সৃষ্টি করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
– ফরিদ আহম্মেদ রুবেল

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com