1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

ইকুয়েডরে বন্দী স্থানান্তরের সময় পুলিশের ওপর হামলা, নিহত ৫

  • আপডেট টাইম :: বুধবার, ২ নভেম্বর, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ইকুয়েডরে কারাবন্দীদের স্থানান্তরের সময় বিস্ফোরণে অন্তত পাঁচ পুলিশ সদস্য নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার( ১ নভেম্বর) এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনার পর দেশটির প্রেসিডেন্ট গুইলারমো ল্যাসো দুটি রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

রক্ষণশীল নেতা ল্যাসো দেশের বাণিজ্যের প্রসারে তার সরকারের প্রচেষ্টা প্রতিহত করতে মাদক চক্রের কারাগারের অভ্যন্তরে সহিংসতাকে দায়ী করে আসছেন।

ইকুয়েডর মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপে মাদক পাচারের একটি ট্রানজিট পয়েন্ট।

প্রেসিডেন্ট ল্যাসো এক ভিডিও বার্তায় বলেছেন, সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত দুটি শহরে নয়টি বিস্ফোরণ ঘটানো হয়। মঙ্গলবার ভোরে সন্ত্রাসীদের আক্রমণ ছিল প্রকাশ্যে যুদ্ধ ঘোষণার মতো।

‘গতরাত থেকে আজকের মধ্যে গুয়াকিল ও এসমেরালদাসে যা ঘটেছে তাতে স্পষ্টভাবে দেখা যায় যে ট্রান্স-ন্যাশনাল সংগঠিত অপরাধীচক্র সীমানা অতিক্রম করছে। তার সরকারের কঠোর পদক্ষেপের কারণে এ হামলা বলেও উল্লেখ করেন তিনি।

তিনি গুয়াস ও এসমেরালদাস প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। সেখানে নিরাপত্তা বাহিনী অভিযান জোরদার করা হবে এবং রাত ৯টা থেকে কারফিউ বলবৎ থাকবে বলেও জানা গেছে।

ল্যাসো এই হামলার কারণে মার্কিন যুক্তরাষ্ট্রে একটি ব্যক্তিগত সফর বাতিল করেছেন।

ইকুয়েডরে বন্দী স্থানান্তরের সময় পুলিশের ওপর হামলা, নিহত ৫

তিনি সহিংসতা বন্ধে বারবার জরুরি ঘোষণা ব্যবহার করেন বলেও জানা যাচ্ছে।

জানা গেছে, মঙ্গলবার সকালে পশ্চিমাঞ্চলীয় শহর গুয়াকিলের বেশ কয়েকটি এলাকায় ছয়টি বিস্ফোরণের খবর পায় পুলিশ। শহরতলিতে একটি টহল গাড়িতে হামলায় দুই পুলিশ সদস্য নিহত হন। এক টুইটার বার্তায় দেশটির পুলিশ আরও জানায়, একই দিনে আরও ৩ জন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এসমেরালদাসে তিনটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে এবং বন্দী স্থানান্তরের প্রতিবাদে কারাগারের সাত কর্মকর্তাকে জিম্মি করা হয়।

কারা কর্তৃপক্ষ জানায়, পরে সমঝোতার মাধ্যমে ওই সাত পুলিশ কর্মকর্তাকে মুক্ত করা হয়েছে।

ইকুয়েডরের কারাগার ব্যবস্থা কয়েক দশক ধরে কাঠামোগত সমস্যার সম্মুখীন। তবে ২০২০ সালের শেষের দিকে জেলে সহিংসতা বেড়েছে এবং কমপক্ষে চারশ মানুষ নিহত হয়েছেিএ পর্যন্ত।

ইকুয়েডরের সবচেয়ে সহিংস কারাগার গুয়াকিলের পেনিটেনসিয়ারিয়া থেকে এখন পর্যন্ত ৫১৫ বন্দীকে অন্যত্র স্থানান্তর করা হয়েছে। এই স্থানান্তরের লক্ষ্য ভিড় কমানো এবং কারাগারে বন্দীদের নিরাপত্তা নিশ্চিত করা।

সূত্র: রয়টার্স

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com