1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

উত্তর কোরিয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে, দাবি দক্ষিণ কোরিয়ার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়া কমপক্ষে একটি দূরপাল্লার এবং দুটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ বা জেসিএস। বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিবিসি’র এক প্রতিবেদনে এ তথ‌্য জানানো হয়।

এদিকে, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেছেন, এর মধ্যে অন্তত একটি ছিলো আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল।

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া ইতিহাসের সবচেয়ে বড় যৌথ বিমান মহড়ার পর উত্তর কোরিয়া বুধবার একদিনেই সর্বোচ্চ সংখ্যক ক্ষেপণাস্ত্র ছোঁড়ে। এর জবাবে সিউলও নিজস্ব তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।

বৃহস্পতিবার ভোরে সর্বশেষ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর জাপান সরকার দেশটির উত্তরাঞ্চলের কিছু এলাকায় নজিরবিহীন সতর্কতা জারি করা হয়।

টোকিও প্রাথমিকভাবে বলেছে, ক্ষেপণাস্ত্র জাপানের ওপর দিয়ে চলে গেছে। কিন্তু দেশটির প্রতিরক্ষা মন্ত্রী পরে বলেন, এটা জাপান অতিক্রম করেনি তবে জাপান সাগরের ওপর এসে অদৃশ্য হয়ে গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com