1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

হত্যা পরিকল্পনার পেছনে সরকার জড়িত: ইমরান খান

  • আপডেট টাইম :: শনিবার, ৫ নভেম্বর, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা ইমরান খান অভিযোগ করেছেন, ‘সরকার ও এর পরিচালনাকারীরা’ তাকে হত্যার পরিকল্পনা করেছিল। যেভাবে পাঞ্জাবের সাবেক গভর্নর সালমান তাসিরকে হত্যা করা হয়েছিল সেভাবে তাকেও হত্যার পরিকল্পনা করা হয়েছিল।

বন্দুক হামলার এক দিন পর শুক্রবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ অভিযোগ করেছেন ইমরান।

ক্ষমতাসীন দল পিএমএল-এন এই পরিকল্পনার পেছনে কাজ করেছে দাবি করে ইমরান বলেছেন, ‘প্রথমে তারা আমার বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ আনলো…তারা গোপন বার্তা তৈরি করে সেগুলো প্রকাশ করলো এবং পিএমএল-এন এটি ছড়িয়ে দিলো।’

তিনি বলেন, ‘এই ডিজিটাল যুগে এগুলো বের করা অনেক সহজ। প্রথমে প্রচার করা হলো আমি ধর্মকে অসম্মান করেছি এবং তারা ওয়াজিরাবাদে যা ঘটিয়েছে তার পরিকল্পনা করলো যে…ইমরান খান ধর্মীয় চরমপন্থির হাতে খুন হয়েছে।’

পিটিআইয়ের নেতা অভিযোগ করেন, হামলার পরপর তার দলের পক্ষ থেকে থানায় এফআইআর করার জন্য যাওয়া হয়েছিল। কিন্তু প্রত্যেকেই এটি নিতে অস্বীকার করছিল। তাদের ভয়ের কারণ ছিল ‘অনেক প্রতিষ্ঠানই আইনের ঊর্ধ্বে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com