1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া

  • আপডেট টাইম :: শনিবার, ৫ নভেম্বর, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : সাগরে চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। শনিবার দক্ষিণ কোরিয়া এ তথ্য জানিয়েছে।

চলতি সপ্তাহে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। এগুলোর মধ্যে একটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রও ছিল। তবে ধারণা করা হচ্ছে, ক্ষেপণাস্ত্রটির পরীক্ষামূলক উৎক্ষেপণ ব্যর্থ হয়েছে। এই পরিস্থিতিতে ধারণা করা হচ্ছে, ২০১৭ সালের পর প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোর প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, স্থানীয় সময় বেলা ১১টা ৩১ মিনিট থেকে ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চারটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। এগুলো প্রায় ১৩০ কিলোমিটার দূরে গিয়ে পড়েছে। ভূমি থেকে এগুলোর যাত্রাপথের উচ্চতা ছিল ২০ কিলোমিটার।

এদিকে, শনিবার যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া শেষ হয়েছে। এই মহড়ায় যুক্তরাষ্ট্রের দুটি বি-ওয়ানবি কৌশলগত বোমারু বিমান, চারটি এফ-১৬ এবং চারটি এফ-৩৫এ যুদ্ধবিমান অংশ নিয়েছে। উত্তর কোরিয়া এই মহড়াকে প্ররোচনামূলক বলে অভিযোগ করে আসছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com