1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

তানজানিয়ায় হ্রদে বিমান বিধ্বস্ত, নিহত ১৯

  • আপডেট টাইম :: সোমবার, ৭ নভেম্বর, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ায় একটি যাত্রীবাহী বিমান হ্রদে পড়ে ১৯ জন নিহত হয়েছেন। দেশটির উত্তর–পশ্চিমাঞ্চলের শহর বুকোবায় অবতরণের সময় ৪৩ জন আরোহী নিয়ে বিমানটি ভিক্টোরিয়া হ্রদে পড়ে যায়। প্রাথমিকভাবে ২৬ আরোহীকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

মৃত্যুর বিষয়টি দেশটির সরকারি দপ্তর থেকে নিশ্চিত করা হয়েছে।প্রাথমিকভাবে ৩ জনের মৃত্যুর কথা জানানো হলেও পরে প্রধানমন্ত্রী কাসিম মাজালিবা বলেছেন, মৃতের সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে।

বেসরকারি প্রিসিশন এয়ারের ফ্লাইটটি তানজানিয়ার উত্তর–পশ্চিমাঞ্চলীয় শহর বুকোবার আকাশে দুর্ঘটনার কবলে পড়ে। ফ্লাইটটির তানজানিয়ার বাণিজ্যিক রাজধানী দারুস সালামে অবতরণ করার কথা ছিলো।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটি বিধ্বস্ত হয়ে হ্রদে আছড়ে পড়ার পরপরই ২৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। যেখানে ফ্লাইটটিতে ক্রুসহ ৪৩ জন আরোহী ছিলেন। এর মধ্যে যাত্রী ছিলেন ৩৯ জন।

সূত্র: আল জাজিরা, বিবিসি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com