1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বদলিজনিত কারণে শেরপুরে সহকারী কমিশনার মাসুদুর রহমানকে বিদায় চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা পুলিশের ঊধ্বর্তন ১৭ কর্মকর্তাকে বদলি, প্রজ্ঞাপন জারি নকলায় মাদকসেবীর জেল ও চার ফার্মেসির জরিমানা সাপের কামড়ে নিহত শাহিনের পরিবারের পাশে জেলা প্রশাসন জমি বিরোধে আইনুল হক হত্যা: শ্রীবরদী থেকে প্রধান আসামি মুরাদ গ্রেপ্তার পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর স্থগিত ভূগর্ভস্থ পানির চাপ কমাতে লবণাক্ত পানি শোধনের নির্দেশ প্রধানমন্ত্রীর ঘরে ফেরার আকুতি: বিশ্বের কাছে ১০ মিনিট সময় চায় লাখো রোহিঙ্গা

খাদ্যবান্ধব কর্মসূচীতে ঘুষ গ্রহণের অভিযোগ প্রমাণিত, সতর্ক করা হলো জনপ্রতিনিধিদের

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ খাদ্যবান্ধব কর্মসূচীর তালিকাভুক্তিতে ঘুষ গ্রহণের অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে। রূপনারায়নকুড়া ইউনিয়নের জনপ্রতিনিধিদের বিরুদ্ধে এ অভিযোগপ্রমাণিত হওয়ায় অভিযুক্তদের চিঠি দিয়ে সতর্ক করা হয়েছে।

জানা গেছে, প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় উপকারভোগীদের নাম যাচাই-বাছাই কাজ চলে কিছুদিন আগে। ওই সময় যাচাই-বাছাইয়ে পুনরায় নাম অন্তর্ভূক্তির জন্য আগেভাগেই পরিষদের সদস্যদের নিয়ে বৈঠক করেন রূপনারায়নকুড়া ইউপি চেয়ারম্যান মুঞ্জুর আল মামুন। পরবর্তীতে তারই নির্দেশে ইউপি সদস্য-সদস্যাগণ উপকারভোগীদের কাছ থেকে ‘অনলাইনে এন্ট্রি খরচ’ বাবদ এক হাজার করে টাকা দাবী করেন। দাবী অনুযায়ী বেশিরভাগ উপকারভোগীর কাছ থেকে ইউপি সদস্য-সদস্যাগণ এক হাজার করে টাকা আদায়ও করেন। কিন্তু নানা গড়মিলে কিছু উপকারভোগীর নাম বাদ পড়লে ঘুষ গ্রহণের বিষয়টি সামনে আসে। সরেজমিনে তদন্ত শেষে স্থানীয় ও জাতীয় কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত হয় প্রতিবেদন। এ প্রতিবেদন প্রকাশের পর কোন কোন জনপ্রতিনিধি আত্মরক্ষায় ঘুষের টাকা ফেরতও দিয়েছেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা খাদ্যবান্ধব কর্মসূচী কমিটির সভাপতি হেলেনা পারভীন গত ২৫ অক্টোবর বিষয়টি তদন্তে তদন্ত কমিটি গঠন করেন। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও খাদ্যবান্ধব কর্মসূচী কমিটির সদস্য সচিব কেএম নাসিরকে সভাপতি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিকুল ইসলাম ও শিক্ষা কর্মকর্তা তৌফিকুল ইসলামকে সদস্য করা হয় কমিটিতে। সরেজমিনে তদন্ত করে ওই কমিটিকে ৩০ অক্টোবরের মধ্যে প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেন তিনি। নির্দেশমতে ২৭ অক্টোবর ও ৩০ অক্টোবর দুইদিন সরেজমিন তদন্ত সম্পন্ন করে অভিযোগের সত্যতা পায় তদন্ত কমিটি। ফলে সাক্ষ্যপ্রমাণে সরাসরি অভিযোগ থাকায় চেয়ারম্যান মুঞ্জুর আল মামুন, ইউপি সদস্য আনোয়ার হোসেন এবং সংরক্ষিত নারী ইউপি সদস্য রোকসানাকে পত্র দিয়ে সতর্ক করা হয়েছে। একইসাথে পরবর্তী সময়ে একই ধরণের কাজে জড়িয়ে পড়লে আইনী ব্যবস্থার কথাও জানানো হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীন জানান, তদন্তে ঘুষ গ্রহণের অভিযোগ প্রমাণিত হওয়ায় চেয়ারম্যান ও দুই সদস্যকে সতর্ক করে চিঠি দেওয়া হয়েছে। একই সাথে পরবর্তী সময়ে এ ধরণের কর্মকা-ে জড়ালে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com