1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

ব্রিটিশদের হামলায় আফগানিস্তানে নিহত হয়েছিল ৬৪ শিশু

  • আপডেট টাইম :: বুধবার, ৯ নভেম্বর, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ২০০৬ থেকে ২০১৪ সাল পর্যন্ত আফগানিস্তানে ব্রিটিশ হামলায় যেসব বেসামরিক লোক নিহত হয়েছিল তাদের মধ্যে ৬৪ জন শিশু ছিল। এর আগে ব্রিটিশ সরকার এই সংখ্যা ১৬ বলে দাবি করেছিল। বুধবার বিবিসি এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, অ্যাকশন অন আর্মড ভায়োলেন্স নামের একটি দাতব্য সংস্থা তথ্য অধিকারের আওতায় আফগানিস্তানে ব্রিটিশ বাহিনীর হামলায় নিহত শিশুদের সংখ্যা জানতে চেয়েছিল। ব্রিটিশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহত এসব শিশুর পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।

অ্যাকশন অন আর্মড ভায়োলেন্স জানিয়েছে, তাদের বিশ্বাস ব্রিটিশ বাহিনীর হামলায় নিহত আফগান শিশুর সংখ্যা আরও বেশি হতে পারে। এই সংখ্যা ১৩৫ হতে পারে। কারণ নিহতের তালিকায় অনেক ক্ষেত্রে বয়স উল্লেখ করা হয়নি।

ব্রিটিশ বাহিনীর অভিযানে নিহত বেসামরিক নাগরিকের সংখ্যা ৮৮১ বলে জানিয়েছিল আফগান সরকার। কিন্তু ব্রিটিশ সরকার এই সংখ্যা প্রত্যাখ্যান করেছিল। তারা কেবল এই সংখ্যার এক চতুর্থাংশকে ক্ষতিপূরণ দিতে রাজী হয়েছিল। ২০০৬ থেকে ২০১৪ সাল পর্যন্ত নিহত ২৮৯ জন বেসামরিক নাগরিকের স্বজনকে ক্ষতিপূরণ হিসেবে মাত্র ছয় লাখ ৮৮ হাজার পাউন্ড দিয়েছিল ব্রিটিশ সরকার। আর এই ক্ষতিপূরণ আবেদনের জন্য নিহতের ছবি, জন্ম সনদ এবং সংশ্লিষ্ট অন্যান্য কাগজপত্র জমা দিতে হতো স্বজনদের। এমনকি অনেককে ব্রিটিশ কর্মকর্তাদের সামনে হাজির হয়ে প্রশ্নোত্তর পর্বে অংশ নিতে হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com