1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
গোল করে বাঁ পায়ের জাদু দেখালেন জাইমা রহমান সন্তানের নামে ইউনিয়নের নামকরণ করিনি, অলৌকিক মিলে গেছে: প্রতিমন্ত্রী বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলায় হয়রাণী ও চলাচলের পথ বন্ধের অভিযোগ যানজট কমাতে রাজধানীর তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা’ স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় গ্রেপ্তার সেই যুবদল নেতা বহিষ্কার প্রধান শিক্ষক ছাড়াই চলছে ৪৭৩ বিদ্যালয় লুক টেস্ট থেকে ফাইনাল লুক ‘প্রিন্সেস রোজী’ গাড়িতে ইয়াবাসহ যুবদল নেতা গ্রেপ্তার, দল থেকে বহিষ্কার আমরা হাসপাতাল বন্ধ করেছি কিন্তু মেডিকেল কলেজ বন্ধ করিনি

যে শাড়ি পরা যায়, খাওয়াও যায়

  • আপডেট টাইম :: বুধবার, ৯ নভেম্বর, ২০২২

এক্সক্লুসিভ ডেস্ক : জামদানী, তাঁত, মসলিন, বেনারসি কিংবা অন্যান্য শাড়ির কথা কে না শুনেছেন। ঢাকার বিখ্যাত মসলিন যে ম্যাচের বক্সে ভরে রাখা যেত সে কথাও হয়তো অনেকেই জানেন। কিন্তু এমন শাড়ির কথা শুনেছেন কি যে শাড়ি পড়াও যায়, আবার ইচ্ছে হলে খেয়ে ফেলাও যায়। শুনে অবাক হচ্ছেন? অবাক হওয়ারই কথা। এমন শাড়ির দেখা মিলবে ভারতে।

ভারতের তামিলনাড়ু রাজ্যের আনা এলিজাবেথ জর্জ বানিয়েছেন এমন শাড়ি। ২৫ বছর বয়সী এই তরুণী  ফ্যাশন ডিজাইনার। সম্প্রতি তিনি কাজ করছেন ক্যানসার গবেষণা নিয়ে। ছোটবেলায় আনা এক শিল্পীকে রুমাল বানাতে দেখেছিলেন যেটি খাওয়া সম্ভব। সেখান থেকে অনুপ্রাণিত হয়ে এ ধরনের শাড়ি তৈরি করেন তিনি।

এই শাড়ি তৈরিতে ব্যবহার করা হয়েছে স্টার্চ। শাড়ির নাম ‘কাসাভু’। চকলেট কিংবা আইসক্রিমে যে ওয়েফার ব্যবহার হয় সেই ওয়েফারও রয়েছে শাড়িতে। মূলত ওয়েফার কাগজে তৈরি হয়েছে এই শাড়ি। এর দৈর্ঘ্য সাড়ে পাঁচ মিটার। কেকের উপর যেভাবে ডিজাইন করা হয় এই শাড়ির উপর রয়েছে সেরকম ডিজাইন। ওজন প্রায় দুই কেজি। বানাতে খরচ হয়ে ৩৫ হাজার রুপি।

কেরালায় ‘কাসাভু’ ডিজাইনের শাড়ি নতুন নয়। বলা যায় এই নকশা সেখানে জনপ্রিয়। ফলে আনাও একই নকশা শাড়ি তৈরিতে বেছে নেন। তিনি শাড়ির মূল্য রেখেছেন ১০ হাজার টাকা। তবে এর দাম গ্রাহকের চাহিদা অনুযায়ী বাড়বে। মানে, কেউ যদি বেশি ডিজাইন চান, তাকে বেশি টাকা দিতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com