1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

যুদ্ধে ১ লাখেরও বেশি রুশ সেনা নিহত

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন যুদ্ধে রাশিয়ার এক লাখেরও বেশি সেনা হতাহত হয়েছে। ইউক্রেনেরও একই সংখ্যক সেনা হতাহত হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর প্রধান জেনারেল মার্ক মিলে।

নিউ ইয়র্কের ইকোনোমিক ক্লাবে তিনি বলেছেন, ‘আপনারা ভালোভাবেই দেখেছেন  যে, এক লাখেরও বেশি রুশ নিহত ও আহত হয়েছে। সম্ভবত ইউক্রেনেরও একই অবস্থা।’

মিলির দেওয়া পরিসংখ্যান স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। যুআট মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে প্রথমবারের মতো মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের সুনির্দিষ্টভাবে হতাহতের সংখ্যা প্রকাশ করলো।

মার্কিন এই জেনারেল জানিয়েছেন, যুদ্ধ অবসানে আলোচনা হওয়ার সম্ভাবনাও রয়েছে। ইউক্রেন কিংবা রাশিয়া কারো পক্ষেই সামরিক বিজয় সম্ভব নয়।

তিনি বলেছেন, ‘একটি পারস্পরিক স্বীকৃতি থাকতে হবে যে, সামরিক বিজয় সম্ভবত শব্দের সত্যিকার অর্থে সামরিক উপায়ে অর্জন করা যায় না। তাই আপনাকে অন্য উপায়ে ফিরে যেতে হবে। এখানে… এখানে একটি সুযোগ আছে, আলোচনার সুযোগের একটি জানালা খোলা রয়েছে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com