1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

খারসন থেকে সব সেনা প্রত্যাহার করেছে রাশিয়া

  • আপডেট টাইম :: শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের কৌশলগত শহর খারসন থেকে সব সেনা প্রত্যাহার শেষ হয়েছে বলে জানিয়েছে রাশিয়া। শুক্রবার মস্কো এ ঘোষণা দিয়েছে।

দুদিন আগে খারসন থেকে পিছু হটার ঘোষণা দিয়েছিল। শুক্রবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দিনিপ্রো নদীর পশ্চিম তীর থেকে তাদের সব সেনা প্রত্যাহার সম্পূর্ণ হয়েছে। এ ব্যাপারে ইউক্রেনীয় কর্তৃপক্ষের তাৎক্ষনিক মন্তব্য পাওয়া যায়নি।

অবশ্য বৃহস্পতিবার ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রেজনিকভ বার্তা সংস্থা রয়টার্সকে বলেছিলেন, খারসন থেকে রাশিয়ার সব সেনা প্রত্যাহার করতে অন্তত এক সপ্তাহ সময় লাগবে। তার ধারণা ওই অঞ্চলে রাশিয়ার অন্তত ৪০ হাজার সেনা রয়েছে। গোয়েন্দা তথ্য অনুযায়ী, খারসনের আশেপাশের এলাকায় এখনও রুশ সেনারা অবস্থান করছে।

বৃহস্পতিবার রাতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছিলেন, কিয়েভের বাহিনী রাশিয়ার কাছ থেকে ৪১টি এলাকা দখলমুক্ত করেছে। সেনারা এবার দক্ষিণ দিকে অগ্রসর হচ্ছে। যুদ্ধ শুরুর নবম মাসে ইউক্রেনীয় সেনারা রুশদের বিরুদ্ধে দ্রুত অগ্রসর হচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com