1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

ব্রেকআপ নিয়ে মুখ খুললেন স্বারা

  • আপডেট টাইম :: রবিবার, ২৯ মার্চ, ২০২০

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী স্বারা ভাস্কর। স্পষ্টভাষী হিসেবে বলিউডে তার পরিচিতি রয়েছে। এছাড়া বিভিন্ন ইস্যুতে সোচ্চার থাকতে দেখা যায় তাকে। কিন্তু ব্যক্তিগত বিষয় এলেই মুখে কুলুপ এঁটে থাকেন তিনি।

চিত্রনাট্যকার হিমাংশু শর্মার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন এই অভিনেত্রী। দীর্ঘ পাঁচ বছর চুটিয়ে প্রেম করার পর গত বছর হঠাৎ করেই সম্পর্কের ইতি টানেন। তাদের ব্রেকআপ নিয়ে নানা গুঞ্জন শোনা গেলেও এ নিয়ে কোনো কথা বলেননি স্বারা। অবশেষে এ বিষয়ে মুখ খুলেছেন এই অভিনেত্রী।

স্বারা ভাস্কর বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি খুবই আবেগপ্রবণ। অন্যদের মতো এই ব্রেকআপ আমার জন্যও অনেক কঠিন বিষয় ছিল। সবকিছুরই শেষ আছে কিন্তু তা মেনে নেয়া কঠিন। তবুও মানিয়ে নিতে হয়। তবে এটি খুবই দুঃখজনক।’

জানা যায়, বিয়ে নিয়ে মতের মিল না হওয়াতেই সম্পর্কের ইতি টেনেছেন এ জুটি। হিমাংশুকে বিয়ের কথা বলেন স্বারা। কিন্তু হিমাংশু নাকি জানান, তার বিয়ের পরিকল্পনা নেই। বিষয়টি মেনে নিতে পারেননি স্বারা। এরপরই তারা ব্রেকআপের সিদ্ধান্ত নেন।

তবে স্বারা জানান, তাদের সম্পর্কের মধ্যে কোনো তিক্ততা ছিল না। এমনকি একে অন্যের সঙ্গে প্রতারণাও করেননি। কিন্তু এটি শুধু তাদের পছন্দের বিষয় ছিল না। অন্যদের মতামতের বিষয়টিও গুরুত্ব দিয়েছেন তারা।

তানু ওয়েডস মানু সিনেমার শুটিং সেটে স্বারা ও হিমাংশুর বন্ধুত্বের শুরু। রানাঝানা সিনেমার শুটিংয়ের সময় থেকে তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে হাজির হতেন তারা। এছাড়া বিভিন্ন জায়গায় একসঙ্গে ছুটি কাটাতেন এ জুটি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com