1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

টোঙ্গায় সাত দশমিক তিন মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা

  • আপডেট টাইম :: শনিবার, ১২ নভেম্বর, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : টোঙ্গায় আবারও সাত দশমিক তিন মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এরই মধ্যে দেশটির সরকার সেখানের নাগরিকদের সরে যাওয়া নির্দেশ দিয়েছে।

জানা গেছে, রাজধানী থেকে ২১১ কিলোমিটার দূরে সাগরে ভূমিকম্পটি আঘাত হানে। এরপরই সেখানে সুনামি সতর্কতা জারি করা হয়।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপের তথ্য অনুযায়ী, কেন্দ্র থেকে ভূমিকম্পের গভীরতা ছিল ২৪ দশমিক ৮ কিলোমিটার।

টোঙ্গার সরকার এক বিবৃতিতে জানায়, টোঙ্গার কাছে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তাই কয়েক মিনেটের মধ্যে সুনামি সৃষ্টি হতে পারে। ফলে দুর্ঘটনা এড়াতে সবাইকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে।

এদিকে এই ভূমিকম্পের ফলে নিউজিল্যান্ডে কোনো সুনামির হুমকি নেই। দেশটির জাতীয় জরুরি ব্যবস্থাপনা বিভাগ এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছে।

তাছাড়া চলতি বছরের জানুয়ারিতে তিন দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ অগ্ন্যুৎপাত ও তা থেকে সৃষ্ট সুনামিতে লণ্ডভণ্ড হয়ে যায় টোঙ্গার কিছু দ্বীপ। ধ্বংস হয়ে যায় ওই অঞ্চলের বেশিরভাগ ঘরবাড়ি। এটিকে ‘অভূতপূর্ব বিপর্যয়’ বলে উল্লেখ করেছিল টোঙ্গার সরকার।

সে সময় এক বিবৃতিতে অগ্ন্যুৎপাত-সুনামিতে তিনজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করে টোঙ্গা সরকার। এদের মধ্যে দুজন স্থানীয় ও একজন ব্রিটিশ নাগরিক ছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com