1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

সিনেটে সংখ‌্যাগরিষ্ঠতা ধরে রাখলো ডেমোক্র্যাটিক পার্টি

  • আপডেট টাইম :: রবিবার, ১৩ নভেম্বর, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ ও সিনেটে অনুষ্ঠিত হয়েছে মধ্যবর্তী নির্বাচন। এতে নেভাদায় জয়ের মাধ‌্যমে সংখ‌্যাগরিষ্ঠতা ধরে রাখলো  বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের ডেমোক্র্যাটিক পার্টি।

রোববার (১৩ নভেম্বর) বিবিসি’র এক প্রতিবেদনে বলা হয়, মধ্যবর্তী নির্বাচনে বেসরকারি ফলাফলে নেভাদার ডেমোক্র্যাটিক প্রার্থী ক্যাথোরিন কর্টেজ মাস্ট্রো রিপাবলিকান প্রার্থী এডাম ল্যাক্সাল্টকে হারিয়ে সিনেটর নির্বাচিত হয়েছেন। আর এ জয়েই সিনেটের ৫০টি আসন নিশ্চিত করেছে ডেমোক্র্যাট। এখন কেবল বাকি জর্জিয়ার ফলাফল। অঙ্গরাজ্যটিতে দ্বিতীয় দফায় ভোট হবে আগামী ৬ ডিসেম্বর। জর্জিয়ায় রিপাবলিকানরা জয় পেলেও সমান সমান হবে দুই দলের আসন। সেক্ষেত্রে বিল পাসে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস দেবেন টাইব্রেকার ভোট। এর ফলে উচ্চকক্ষে আধিপত্য থাকবে ডেমোক্র্যাটদেরই।

গত শুক্রবার রাতে অ্যারিজোনা অঙ্গরাজ্যে ডেমোক্র্যাট সিনেটর প্রার্থী মার্ক কেলি জয়ী হওয়ার পর ১০০ আসনের সিনেটে দুই দলের ৪৯টি করে আসন নিশ্চিত হয়। সিনেটের নিয়ন্ত্রণ নিতে ডেমোক্র্যাটদের বাকি দুইটি আসনের একটিতে জেতার প্রয়োজন ছিলো। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর নেভাদায় জয়ের মাধ‌্যমে ডেমোক্র্যাটরা সিনেটের নিয়ন্ত্রণ পাওয়ায় আগামী দুই বছর কিছুটা হলেও স্বস্তিতে থাকবে বাইডেন প্রশাসন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com