1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেড় বছর পর রাসেল মিয়া হত্যা রহস্য উদঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি শেরপুরে পশুখাদ্য প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা শেরপুরে প্রায় সাড়ে ৪ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ নালিতাবাড়ীতে এমপির ১৫০০ গাছের চারা বিতরণ ঝিনাইগাতীতে বালু-পাথর উত্তোলন বন্ধ, বেকার হাজারো শ্রমিক মিয়ানমারে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশির মৃত্যু সবাইকে নিয়েই স্থানীয় সরকার নির্বাচনে ঝাঁপ দিতে হবে: সিইসি বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে : আইনমন্ত্রী বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী

নকলা আ’লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল: সভাপতি আম্বিয়া, সম্পাদক জিন্নাহ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২

নকলা (শেরপুর) : সাত বছর পর শেরপুরের নকলা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী অনুষ্ঠিত কাউন্সিলে সভাপতি নির্বাচিত হয়েছেন সদ্য বিলুপ্ত কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আম্বিয়া খাতুন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ।

দুপুরে নকলা শহরের জালালপুরে কাউন্সিল অধিবেশন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি এবং শেরপুর সদর আসনের সংসদ সদস্য ও হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী, শেরপুর-২ আসনের সংসদ সদস্য বেগম মতিয়া চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সাংস্কৃতিক সম্পাদক অসিম কুমার উকিল এমপি, নির্বাহী সদস্য মারুফা আক্তার পপি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পাল।

কাউন্সিল অধিবেশন শেষে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পাল বর্তমান কমিটির বিলুপ্তি ঘোষণা করেন। ২০১৫ সালে সম্মেলনের মাধ্যমে নকলা উপজেলা আওয়ামী লীগের সবশেষ কমিটি গঠিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com