1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১

বান্দরবানে বাইকে চেপে পাঁচ যুবকের ব্যতিক্রমী উদ্যোগ

  • আপডেট টাইম :: রবিবার, ২৯ মার্চ, ২০২০

বান্দরবান : অসহায় দরিদ্র দিনমজুর মানুষের কথা সবাই ভাবলেও সমাজের মানসিক প্রতিবন্ধী পাগলদের কথা কজনই বা ভাবেন আর গোটা পৃথিবীর মানুষের স্বাভাবিক জীবন যেখানে সঙ্কটাপন্ন এমন সঙ্কটময় পরিস্থিতিতে তাদের কথা হয়ত ভুলেও গেছে অনেকে।
দেশব্যাপী করোনা ভাইরাস সংক্রমন রোধে সরকারের গৃহীত পদক্ষেপ অনুযায়ী সামাজিক দূরত্ব বজায় রাখতে সবাই যখন বাড়িতে অবস্থান করছে ঠিক সে সময় রাতের বেলা জনমানবহীন রাস্তায় পাঁচ যুবক বাইক নিয়ে ছুটে বেড়াচ্ছে শহরের অলিতে-গলিতে মানসিক ভারসাম্যহীন প্রতিবন্ধী পাগলের সন্ধানে। উদ্দেশ্য ক্ষুধার্ত পাগলদের মুখে খাবার তুলে দিবে।
শনিবার (২৮ মার্চ) রাতে বান্দরবান শহরের বিভিন্ন জায়গায় তিনটি বাইক নিয়ে ঘুরতে দেখা গেছে এমন পাঁচ যুবককে। বাইকের সামনে লিখা ভারসাম্যহীন পাগলদের জন্য খাবার।
জানা গেছে, বান্দরবান শহরে বসবাসরত পাঁচ বন্ধু শিমুল বাবলু রিজবি জিকু আল আমিন নিজেদের জমানো টাকায় বাজার করে বাসায় রান্না করে বাইকের পিছনে খাবার নিয়ে শহরের বিভিন্ন জায়গায় খুঁজে খুঁজে ২৫ জন মানসিক ভারসাম্যহীন পাগলের হাতে ভাতের প্যাকেট ও পানি তুলে দেয় তারা।
এমন উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে শিমুল দাশ জানান, দেশের সঙ্কটময় পরিস্থিতিতে আমরা মানুষের জন্য কিছু করতে চেয়েছিলাম কিন্তু সামর্থ্য না থাকায় বড় কিছু করার উদ্যোগ নিতে পারিনি এমন সময় বড় বাই রাজেশ দাশ আমাদের পরামর্শ দিয়েছে ভারসাম্যহীন পাগলদের জন্য কিছু করতে কারণ চারদিকে দোকানপাট সব বন্ধ। খাবারের দোকানও বন্ধ। অন্য সময় তারা খাবারের দোকানে গিয়ে খুঁজে খুঁজে খেতে পারে। কিন্তু এখন সবকিছু বন্ধ সাধারণ মানুষও অনেকে নিজেদের খেতে কষ্ট হচ্ছে। এসময় পাগলগুলো খাবার পাবে কই? কে বা তাদের খাবার দিবে? বিশেষ প্রয়োজন ছাড়া বাসা থেকে কেউ বের ও হচ্ছে না। তাই চিন্তা করলাম, এসব ক্ষুধার্ত পাগলদের মুখে এক মুঠো ভাত তুলে দিতে পারলে তারা ক্ষধার জ্বালা থেকে বাঁচবে। কারণ তারা ক্ষুধা লাগলে কাউকে বলতেও পারবে না। যতদিন পরিস্থিতি স্বাভাবিক না হয় ৪এপ্রিল পর্যন্ত আমরা এই কার্যক্রম চালিয়ে যাব। প্রতিদিন দুপুরে ও রাতে আমরা তাদের খাবার দিব। তাদের এ উদ্যোগে কেউ শামিল হতে চাইলে তাদেরকেও স্বাগত জানান তারা। প্রয়োজনে কেউ দিতে চাইলে তারা সে খাবার নিয়ে এসে বিলি করবেন বলেও জানান।
দেশব্যাপী সঙ্কটময় এ পরিস্থিতিতে ভারসাম্যহীন পাগলদের পাশে দাড়ানো পাঁচ যুবকের ব্যতিক্রমী এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বান্দরবানের বাসিন্দারা।
– এন এ জাকির

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com