1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

শ্রীবরদীতে গৃহবধূ হত্যার অভিযোগ

  • আপডেট টাইম :: রবিবার, ২৯ মার্চ, ২০২০

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে যৌতুক না দেওয়ায় আরজিনা বেগম (২২) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগে মামলা হয়েছে। শনিবার (২৮ মার্চ) বিকেলে উপজেলার কুড়িকাহনিয়া মিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মামলা সূত্রে জানা গেছে, কুড়িকাহনিয়া মিয়াপাড়া গ্রামের বাধন মিয়ার সাথে প্রায় ৫ বছর আগে আরজিনা বেগমের বিয়ে হয়। বিয়ের পর তাদের ঘরে এক মেয়ে ও এক ছেলে সন্তান জন্ম নেয়। ঘটনার দিন শনিবার যৌতুকের টাকার জন্য স্বামী বাধন স্ত্রী আরজিনাকে শারীরিক নির্যাতন করে। একপর্যায়ে শ্বাসরোধ করে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার জন্য বসত ঘরের ধরনার সাথে ঝুলানোর চেষ্টা করে। এসময় আশপাশের লোকজন চলে এলে আরজিনার মৃতদেহ রেখে পালিয়ে যায় স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। পরে স্থানীয়রা সংবাদ দিলে শ্রীবরদী থানা পুলিশ ঘটনাস্থল থেকে আরজিনার মৃতদেহ উদ্ধার করে।
শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন তালুকদার বলেন, নিহতের পিতা গাজিউর রহমানের অভিযোগের প্রেক্ষিতে এজাহার নামীয় এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। বাকীদের গ্রেফতারের চেষ্টা চলছে। ময়নাতদন্ত ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করা হবে।
– ফরিদ আহম্মেদ রুবেল

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com