1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১

শেরপুরে মাছের খামারে হামলা করে নৈশপ্রহরী হত্যা

  • আপডেট টাইম :: রবিবার, ২৯ মার্চ, ২০২০

শেরপুর : শেরপুরে মাছের খামারে হামলা চালিয়ে ওই খামারের নৈশপ্রহরী রফিকুল ইসলাম (৫০) কে কুপিয়ে পুকুরের পানিতে ফেলে হত্যা করেছে সন্ত্রাসীরা। (২৯ মার্চ) শেরপুর সদর উপজেলার কামারিয়া চাইরা বিলে মাছের প্রকল্পে রবিবার এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জেলার নকলা উপজেলার মরাকান্দা গ্রামের জামান ও ছাত্তার নামে দুইজন মিলে পাশ্ববর্তী শেরপুর সদর উপজেলার কামারিয়া চাইরা বিলে প্রকল্প করে মাছ চাষ করে আসছিলেন। রবিবার সকাল সাড়ে সাতটার দিকে ওই প্রকল্পে রফিকুল ইসলাম মাটি কাটার কাজ করছিলেন। এসময় আকস্মিক মরকান্দা গ্রামের বারেক, জুব্বার ও ছুবাহানসহ ১০/১২ জন সন্ত্রাসী হামলা চালিয়ে রফিকুলকে কুপিয়ে খামারের পানিতে ডুবিয়ে দেয়। পরে স্থানীয়রা এসে রফিকুলকে উদ্ধার করে জেলা হাসপাতালে পাঠালে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম জানান, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com