1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

ইরানে নিহত বিক্ষোভকারীর স্বজনদের ওপর গুলি

  • আপডেট টাইম :: শনিবার, ১৯ নভেম্বর, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ইরানে নিহত এক বিক্ষোভকারীর স্বজনদের ওপর গুলি চালিয়েছে বিপ্লবী গার্ড বাহিনী। শনিবার একটি অধিকার গ্রুপ এ তথ্য জানিয়েছে।

গত সেপ্টেম্বরে ইরানের নৈতিকতা পুলিশের হেফাজতে মাহসা আমিনি নামের এক কুর্দি তরুণীর মৃত্যু হয়। এরপর থেকে দেশটির কট্টরপন্থি শাসন ব্যবস্থার বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে বিভিন্ন অঞ্চলে। বিক্ষোভ চলাকালে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ৩৪২ জন নিহত হয়েছে বলে জানিয়েছে অসলোভিত্তিক অধিকার গ্রুপ ইরান হিউম্যান রাইটস।

হেঙ্গাও নামে নরওয়ে ভিত্তিক একটি অধিকার গ্রুপ বলেছে, ‘গত রাতে, আইআরজিসি (ইসলামী বিপ্লবী গার্ড কর্পস) বাহিনী বুকানের শহীদ ঘোলি পুর হাসপাতালে আক্রমণ করে, তারা শাহরিয়ার মোহাম্মদীর লাশ নিয়ে যায় এবং তাকে গোপনে দাফন করে। এই বাহিনী তার পরিবারের উপর গুলি চালায় এবং কমপক্ষে পাঁচ জনকে আহত করে।’

গোষ্ঠীটি আরও জানিয়েছে, কুর্দিস্তান প্রদেশের দিভান্ডারেহ শহরে বিক্ষোভকারীদের উপর নিরাপত্তা বাহিনী গুলি চালিয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com