1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

বিদ্যুৎ সঙ্কট, তাই দেশ ছেড়ে চলে যাওয়ার অনুরোধ

  • আপডেট টাইম :: শনিবার, ১৯ নভেম্বর, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের সবচেয়ে বড় বেসরকারি জ্বালানি সংস্থার প্রধান জানিয়েছেন, দেশের বিদ্যুৎ নেটওয়ার্কের চাহিদা কমাতে লোকদের দেশ ছেড়ে যাওয়ার কথা বিবেচনা করা উচিত। শনিবার বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।

ডিটিইকে’র প্রধান নির্বাহী ম্যাক্সিম টিমচেঙ্কো বলেছেন, ‘যদি তারা আরও তিন বা চার মাস থাকার জন্য একটি বিকল্প জায়গা খুঁজে পান তবে এটি বিদ্যুৎ ব্যবস্থাপনার জন্য খুব সহায়ক হবে।’

রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ খাতের প্রায় অর্ধেক ক্ষতিগ্রস্ত হয়েছে। শীতে তাপমাত্রা কমে যাওয়ার মধ্যে লাখ লাখ মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। দেশটির বিদ্যুৎ অবকাঠামোগুলোতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার কারণে ইউক্রেনে এখন লোডশেডিং সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে।

ডিটিইকে ইউক্রেনের এক চতুর্থাংশেরও বেশি বিদ্যুৎ সরবরাহ করে থাকে। রুশ হামলার কারণে বর্তমানে চাহিদার অর্ধেকও বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না। তাই এই মুহূর্তে বিদ্যুতের ব্যবহার কমানোর কোনো বিকল্প নেই বলে জানান টিমচেঙ্কো।

বিষয়টি ব্যাখ্যা করে তিনি জানান, ইউক্রেনীয়দের এখন দেশ ছেড়ে যাওয়াকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জয়ী হতে সাহায্য করা হিসাবে দেখা উচিত।

টিমচেঙ্কো বলেন, ‘আপনি যদি কম খরচ করেন, তাহলে আহত সেনাদের জন্য হাসপাতালে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হবে। এভাবেই ব্যাখ্যা করা যায় যে, কম খাওয়া বা চলে যাওয়ার মাধ্যমে তারা অন্য লোকেদের জন্য অবদান রাখতে পারবে।’

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com