1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

যুক্তরাষ্ট্রে সমকামী নৈশক্লাবে গুলি, নিহত ৫

  • আপডেট টাইম :: সোমবার, ২১ নভেম্বর, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের কলোরাডোতে একটি সমকামী নৈশক্লাবে গুলিতে পাঁচজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১৮ জন। শনিবার রাতে কলোরাডো স্প্রিংসে এ ঘটনা ঘটেছে।

কলোরাডো স্প্রিংস পুলিশের লেফটেন্যান্ট পামেলা কাস্ত্রো একটি সংবাদ সম্মেলনে জানিয়েছেন,  ক্লাব কিউতে এই হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন্দেহভাজন এক হামলাকারীকে আটক করা হয়েছে।

তিনি জানান, মধ্যরাতের ঠিক আগে পুলিশ ফোন কল পেয়েছিল। সেখানে পৌঁছানোর পরে ক্লাবের ভিতরে সন্দেহভাজন বলে বিশ্বাস করা এক ব্যক্তিকে পুলিশ শনাক্ত করে।

তিনি হামলার উদ্দেশ্য সম্পর্কে কোনো তথ্য দেননি এবং শুটিংয়ে কী ধরনের আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছিল তাও জানাননি।

গুগল লিস্টিংয়ে  ক্লাব কিউ নিজেদের ‘প্রাপ্তবয়স্ক ভিত্তিক সমকামী ও লেসবিয়ান নৈশক্লাব যেখানে কারাওকে, ড্র্যাগ শো ও ডিজে’ ব্যবস্থা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com