1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

যুক্তরাষ্ট্রে ওয়ালমার্টের স্টোরে গোলাগুলি, নিহত ১০

  • আপডেট টাইম :: বুধবার, ২৩ নভেম্বর, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে ভার্জিনিয়ায় ওয়ালমার্টের স্টোরে গোলাগুলির ঘটনায় ১০ জন নিহত হয়েছে। বন্দুকধারী নিজেও মারা গেছেন।

স্থানীয় সময় মঙ্গলবার (২২ নভেম্বর) রাতে ভার্জিনিয়া অঙ্গরাজ্যের চেসাপিক শহরে অবস্থিত মার্কিন বহুজাতিক খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়ালমার্টের একটি স্টোরে এ ঘটনা ঘটে।

ওয়ালমার্টের স্টোরে গোলাগুলি, নিহত ১০। ছবি: এনডিটিভি

ঘটনার পর দেশটির পুলিশের পক্ষ থেকে এক টুইট বার্তায় বলা হয়েছে, মঙ্গলবার আচমকাই ওয়ালমার্টের স্টোরে হামলা চালায় ওই ব্যক্তি। পরে হামলাকারীর মৃত্যু হয়। তবে ওই ব্যক্তি আত্মহত্যা করেছে নাকি পুলিশের গুলিতে তার মৃত্যু হয়েছে -তা স্পষ্ট নয়। কী কারণে হামলা, তাও খতিয়ে দেখছেন মার্কিন গোয়েন্দারা।

চেসাপিক সিটি এক টুইট বার্তায় ওয়ালমার্টের স্টোরে বন্দুক হামলা ও হতাহতের খবর নিশ্চিত করেছে। তবে এই নিয়ে বিস্তারিত কিছু বলা হয়নি।

একজন পুলিশ কর্মকর্তা বলেছেন, ১০ জন নিহত হয়েছেন এবং অনেকে আহত হয়েছেন। গুজব ছড়ানো থেকে জনসাধারণকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে। মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন স্থানীয় গভর্নর লুইস লুকাস।

ওয়ালমার্ট জানিয়েছে, তারা এই ঘটনায় স্তব্ধ এবং আইনপ্রণেতাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। ভার্জিনিয়ার স্টেট সিনেটর লুইসি লুকাস জানান, এই হামলায় তার হৃদয় ভেঙে গেছে।

ওয়ালমার্টের লোগো। ছবি: ইন্টারনেট

উল্লেখ্য, গত রোববার (২০ নভেম্বর) যুক্তরাষ্ট্রের কলোরাডোতে বন্দুক হামলার ঘটনা ঘটে। এতে ৫ জন নিহত হয়।

সূত্র: বিবিসি, ইন্ডিয়া টুডে,এনডিটিভি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com