1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

মস্কোজুড়ে কোয়ারেন্টাইনের ঘোষণা

  • আপডেট টাইম :: সোমবার, ৩০ মার্চ, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার মস্কোতে থাকা সকল নাগরিকের উপর সোমবার থেকে কোয়ারেন্টাইন শুরুর ঘোষণা দেওয়া হয়েছে। খবর সিএনএনের।

এক বিবৃতিতে মস্কোর মেয়র সারজে সোবইয়ানিন জানান পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত পুরো শহর কোয়ারেন্টাইনের আওতায় থাকবে।

এর ফলে সব ধরণের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জীবিকা নির্বাহ বা পারিবারিক জরুরি প্রয়োজন ছাড়া সব ধরনের ভ্রমণে নিষেধাজ্ঞা বহাল থাকবে।

দেশটির রাজধানীর নাগরিকদের নিজ গৃহের ১০০ মিটারের বাইরে না যেতে কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে। স্মার্ট পর্যবেক্ষণ পদ্ধতির দ্বারা নগর কর্মকর্তারা এই বিধি-নিষেধ নিয়ন্ত্রণ করবেন বলে জানিয়েছেন সোবইয়ানিন।

রাশিয়ায় এ পর্যন্ত ২ হাজার ৫৩৪ মানুষের দেহে এই ভাইরাস শনাক্ত করা হয়েছে। মারা গেছেন ৮ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com