1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

ব্রাজিলে দুই স্কুলে গোলাগুলি, নিহত ৩

  • আপডেট টাইম :: শনিবার, ২৬ নভেম্বর, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলের দক্ষিণপূর্ব অঞ্চলে দুটি স্কুলে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১১ জন। ব্রাজিল কর্তৃপক্ষ গুলাগুলির বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার (২৫ নভেম্বর) সকালে এসপিরিটো সান্তো রাজ্যের আরাক্রুজ শহরে একটি স্কুলে ওই বন্দুকধারী প্রবেশ করে একদল শিক্ষককে লক্ষ্য করে ওপেন ফায়ার শুরু করে। এতে ২ জন নারী নিহতসহ ৯ জন আহত হন।

এরপর ওই বন্দুকধারী আরও একটি স্কুলে হামলা চালায়। সেখানে এক কিশোরী নিহতসহ ২ জন আহত হয়। মেয়র লুইস কার্লোস কুতিনহো রেডিও নেটওয়ার্ক সিবিএনকে এ কথা বলেন।

রাজ্যের গভর্নর রেনাতো কাসাগ্রান্ডে বলেন, কর্তৃপক্ষ সন্দেহভাজন বন্দুকধারীকে শনাক্তের পর গ্রেপ্তার করেছে।

এক টুইটা বার্তায় গভর্নর বলেন, আমরা তদন্ত অব্যাহত রেখেছি।

সূত্র: এনডিটিভি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com