1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

পেরুর প্রধানমন্ত্রীর পদত্যাগ, মন্ত্রিসভা রদবদল করবেন প্রেসিডেন্ট

  • আপডেট টাইম :: শনিবার, ২৬ নভেম্বর, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : পেরুর প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিলো বৃহস্পতিবার ঘোষণা করেছেন, তিনি সংসদের সঙ্গে বিরোধের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী অ্যানিবাল টরেসের পদত্যাগ গ্রহণ করেছেন এবং শিগগিরই একটি নতুন মন্ত্রিসভা গঠন করবেন।

রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত গভীর রাতে এক বার্তায় ক্যাস্তিলো বলেন, ‘প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ করার পর, দেশের তরে তার কাজের জন্য আমি তাকে ধন্যবাদ জানাই। অতপর আমি মন্ত্রিসভায় রদবদল করব।’ খবর এএফপির।

রক্ষণশীল-নিয়ন্ত্রিত সংসদে প্রেসিডেন্টের সাথে বিরোধ অব্যাহত থাকায় এই পদত্যাগ আসে এবং তিনি বিস্তৃত অপরাধমূলক তদন্তের মুখোমুখি হয়েছেন।

২০২১ সালের জুলাই থেকে ক্ষমতায় থাকা এই বামপন্থী নেতা ইতোমধ্যে পার্লামেন্টে দুটি অভিশংসনের প্রচেষ্টা এবং তার পরিবার ও রাজনৈতিক কর্মীদের বিরুদ্ধে অভিযোগসহ ছয়টি দুর্নীতি মামলায় তদন্তের মুখোমুখি হয়েছেন। তবে তিনি ওসব অভিযোগকে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বলে নিন্দা করেছেন।

ফেব্রুয়ারিতে দায়িত্ব গ্রহণ করা ৭৯ বছর বয়সী আইনজীবী টোরেস, এর আগে সংসদ সংবিধান সংশোধনের বিষয়ে গণভোটের অনুমতি না দিলে তিনি পদত্যাগ করবেন বলে সতর্ক করেছিলেন।

১৬ মাস আগে ক্যাস্তিলো দায়িত্ব গ্রহণের পর থেকে টোরেস চতুর্থ প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করেন। প্রেসিডেন্টকে আগামী দিনে একটি পঞ্চম মন্ত্রিসভায় নিয়োগ দিতে হবে এবং নতুন প্রধানমন্ত্রীকে তাদের নিয়োগের ৩০ দিনের মধ্যে কংগ্রেস দ্বারা নিশ্চিত করতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com