1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

খেরসনে রাশিয়ার হামলায় নিহত ৩২

  • আপডেট টাইম :: রবিবার, ২৭ নভেম্বর, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের খেরসন অঞ্চলে রাশিয়ার হামলায় কমপক্ষে ৩২ জন নিহত হয়েছেন।

শনিবার (২৬ নভেম্বর) ইউক্রেনের পুলিশ প্রধান জানান, দুই সপ্তাহ আগে মস্কোপন্থী বাহিনী প্রত্যাহারের পর থেকে দক্ষিণ ইউক্রেনের খেরসন অঞ্চলে রাশিয়ার গোলাবর্ষণে ৩২ জন নিহত হন।

রাশিয়ান বাহিনী প্রায় নয় মাস খেরসন অঞ্চল দখলে রাখে। গত ১১ নভেম্বর সেখান থেকে তাদের প্রত্যাহার সম্পন্ন করে। রুশ বাহিনী এখন ডিনিপ্রো নদীর পূর্ব তীরে অবস্থান করছে, যেখান থেকে তারা শহরটিতে নিয়মিত গোলাবর্ষণ করছে।

ইউক্রেনের ন্যাশনাল পুলিশ প্রধান ইহোর ক্লাইমেনকো ফেসবুকে দেওয়া এক পোস্টে বলেছেন, প্রতিদিনই রাশিয়ান বাহিনীর গোলাগুলি শহরকে ধ্বংস করছে এবং শান্তিপূর্ণ স্থানীয় বাসিন্দাদের হত্যা করছে। রাশিয়া দখলদারিত্বের পর থেকে খেরসন অঞ্চলে ৩২ জন বেসামরিক নাগরিককে হত্যা করা হয়েছে।

তিনি আরও বলেন, অনেকে অন‌্য অঞ্চলে গিয়ে আশ্রয় নিয়েছে। তবে অনেক বাসিন্দা এখনও তাদের বাড়িতে রয়ে গেছে এবং তাদের সর্বোচ্চ সম্ভাব্য নিরাপত্তা দিতে হবে। আমাদের পুলিশ এই অঞ্চলে দায়িত্ব পালন করছে।

ইউক্রেনের প্রেসিডেন্টের একজন সিনিয়র সহকারী শনিবার জানান, শহরের বিদ্যুৎ সংযোগ আবারও চালু করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com