1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

ইতালিতে ভূমিধসে নিখোঁজ ১২

  • আপডেট টাইম :: রবিবার, ২৭ নভেম্বর, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ইতালিতে ভারী বর্ষণের পর ভূমিধসে একজন নিহত হয়েছেন। এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন ১২ জন। শনিবার (২৬ নভেম্বর) ইসচিয়া দ্বীপ সংলগ্ন উপকূলীয় এলাকায় এই ভূমিধসের ঘটনা ঘটে।

আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ছয় ঘণ্টার ব্যবধানে ১৫৫ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের পর এই ভূমিধস হয়। এতে বহু গাছপালা, ঘরবাড়ি ও গাড়ি ভেসে গেছে। মাটির নিচে চাপা পড়া অবস্থায় এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া, নিখোঁজ ব্যক্তিদের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দা লিসা মোকিয়ারো জানান, ভোর ৩টার দিকে তারা বজ্রপাতের বিকট আওয়াজ শুনতে পান। এরপর প্রথম ভূমিধসের ঘটনা ঘটে। ঘণ্টা দুয়েক পর ভোর ৫টার দিকে দ্বিতীয় দফায় ভূমিধসের ঘটনা ঘটে।

ভূমিধসের ঘটনার মোট মৃতের সংখ্যা নিয়ে বিভ্রান্তি রয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেডোসি তাৎক্ষণিক আট জনের মৃত্যুর খবর জানান। তবে পরে তিনি বলেন, কারও মৃত্যুর খবর নিশ্চিত হওয়া যায়নি। কিন্তু ১০ থেকে ১২ জন নিখোঁজ রয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com