1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেড় বছর পর রাসেল মিয়া হত্যা রহস্য উদঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি শেরপুরে পশুখাদ্য প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা শেরপুরে প্রায় সাড়ে ৪ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ নালিতাবাড়ীতে এমপির ১৫০০ গাছের চারা বিতরণ ঝিনাইগাতীতে বালু-পাথর উত্তোলন বন্ধ, বেকার হাজারো শ্রমিক মিয়ানমারে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশির মৃত্যু সবাইকে নিয়েই স্থানীয় সরকার নির্বাচনে ঝাঁপ দিতে হবে: সিইসি বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে : আইনমন্ত্রী বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী

কাউন্সিল: কলাপাড়া উপজেলা বিএনপি’র সভাপতি হুমায়ুন, সম্পাদক এ্যাড. হাফিজ

  • আপডেট টাইম :: সোমবার, ২৮ নভেম্বর, ২০২২

রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় উপজেলা বিএনপি’র দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১টায় উপজেলা বিএনপি’র উদ্যোগে নতুন বাজারস্থ স্থানীয় দলীয় কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এর আগে দলীয় কার্যলয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পতা উত্তোলন শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠিতা চোয়ারম্যান ও সাবেক প্রেন্সিডেন্ট বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

অনুষ্ঠানে উপজেলা বিএনপি’র আহবায়ক হাজী হুমায়ুন শিকদার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটি সহ-সাধারণ সম্পাদক আকন কুদ্দুস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা বিএনপি’র আহবায়ক আলহাজ আব্দুর রশিদ চুন্নু মিয়া ও সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- পটুয়াখালী জেলা বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক এ্যাডভোকেট মজিবর রহমান টোটন, উপজেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক গাজী গোলাম সরোয়ার, বিএনপি নেতা বিশ^াস শফিকুর রহমান টুলু, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক এ্যাড. খন্দকার নাসির উদ্দিন প্রমুখ।

সম্মেলনে পটুয়াখালী জেলা বিএনপি, কলাপাড়া উপজেলা বিএনপি, ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড বিএনপি, ছাত্রদল, যুবদল, মহিলাদল, সেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্মেলনে উপস্থিত কাউন্সিলরদের গোপন ব্যালটে মাধ্যমে হাজী হুমায়ুন শিকদারকে সভাপতি ও এ্যাভোকেট হাফিজুর রহমান চুন্নুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে কলাপাড়া উপজেলা বিএনপির কমিটি ঘোষণা করেন পটুয়াখালী জেলা বিএনপি’র সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com