1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

চীনে বিক্ষোভকারীদের খুঁজে বের করছে পুলিশ

  • আপডেট টাইম :: বুধবার, ৩০ নভেম্বর, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : চীনে কঠোর কোভিড বিধি-নিষেধের বিরুদ্ধে বিক্ষোভে অংশগ্রহণকারীদের খুঁজে বের করছে পুলিশ। কর্তৃপক্ষ দমন অভিযান শুরু করার মধ্যে লোকজন বলছে, পুলিশ তাদের বিষয়ে খোঁজখবর নিয়েছে।

রাজধানী বেইজিংয়ে কয়েকজন জানিয়েছেন, পুলিশ ফোন করে তাদের অবস্থান জানতে চেয়েছে। তবে তাদের পরিচয় পুলিশ কি করে শনাক্ত করছে সেটি পরিষ্কার নয়।

এক পুলিশ কর্মকর্তা ফোনকলের উত্তর না পেয়ে ওই নারীর এক বন্ধুর বাসাতেও হাজির হয় এবং তারা বিক্ষোভস্থলে গিয়েছিল কিনা তা জিজ্ঞেস করে। ওই গণজমায়েত অবৈধ ছিল বলে পুলিশ দাবি করেছে।

বার্তা সংস্থা রয়টার্সকে আরেকজন বলেন, তাদেরকে পুলিশ স্টেশনে হাজির হতে বলা হয়েছে এবং গত রোববার রাতে কী করেছেন সে সম্পর্কে লিখিতভাবে জানাতে বলা হয়েছে।

পুলিশ রাস্তায় লোকজনকে থামিয়ে তাদের ফোনও চেক করছে বলে খবর পাওয়া যাচ্ছে। মানুষজনের ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন) আছে কিনা কিংবা চীনে বন্ধ থাকা টেলিগ্রাম বা টুইটারের মতো অ্যাপ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

কোভিড-১৯ সংক্রমণের বিস্তার রোধে গত কয়েক মাস ধরে চীন সরকার দেশজুড়ে ‘শূন্য কোভিড নীতি’ বাস্তবায়ন করছে।

এদিকে বিবিসি বলছে, চীনের শীর্ষ নিরাপত্তা সংস্থা সপ্তাহের শেষের দিকে দেশটির শহরগুলোতে কোভিড নিয়মের বিরুদ্ধে বিরল বিক্ষোভের পরে ‘শত্রু শক্তির’ বিরুদ্ধে ক্র্যাকডাউনের (কঠোর ব্যবস্থা) আহ্বান জানিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com