1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

রাশিয়ার তেলের দাম ৬০ ডলারে বেঁধে দেওয়া হলো

  • আপডেট টাইম :: শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার তেলের দাম বেঁধে দেওয়ার ব্যাপারে ঐক্যমতে পৌঁছেছে শিল্পোন্নত দেশগুলোর জোট জি সেভেন, অস্ট্রেলিয়া এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইউক্রেন যুদ্ধে রাশিয়া যাতে তেল বিক্রির অর্থ ব্যবহার করতে না পেরে সেজন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

পোল্যান্ড তার সমর্থন দেওয়ার পরে ইউরোপীয় ইউনিয়ন শুক্রবার দাম বেঁধে দেওয়ার ব্যাপারে সম্মত হয়। এর ফলে রোববার আনুষ্ঠানিকভাবে এই প্রস্তাবের অনুমোদন পেতে যাচ্ছে।

জি সেভেন ও অস্ট্রেলিয়া এক বিবৃতিতে জানিয়েছে, এই মূল্যসীমা ৫ ডিসেম্বর বা তার আগেই কার্যকর হবে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘দাম বেঁধে দেওয়ার কার্যকারিতা নিশ্চিত করার জন্য এই জোট আরও পদক্ষেপ বিবেচনা করতে পারে।’ পরবর্তী ব্যবস্থা কী নেওয়া হতে পারে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো বিবরণ পাওয়া যায়নি।

দাম বেঁধে দেওয়া বা প্রাইস ক্যাপের উদ্দেশ্য হচ্ছে, বিশ্বব্যাপী তেলের দাম বৃদ্ধি রোধ করার সাথে সাথে অপরিশোধিত তেল বিক্রি থেকে রাশিয়ার আয় হ্রাস করার লক্ষ্য। জোটের প্রস্তাব অনুযায়ী, রাশিয়ার ব্যারেল প্রতি তেলের দাম ৬০ ডলার বেঁধে দেওয়া হয়েছে। এর চেয়ে বেশি দামে রাশিয়ার কাছ থেকে কেউ তেল কিনতে পারবে না কিংবা রাশিয়া তেল বিক্রি করতে পারবে না। তবে এর আগে পোল্যান্ডে এই প্রস্তাবের বিরোধিতা করে তেলের দাম ৬০ ডলারের নিচে বেঁধে দেওয়ার  দাবি করেছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com