1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

ইউক্রেন যুদ্ধকে নতুন মাত্রায় নিয়ে যাচ্ছেন পুতিন

  • আপডেট টাইম :: রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সাথে শান্তি আলোচনার ব্যাপারে আন্তরিক নন। দেশটির বিদ্যুৎ খাতে হামলা চালিয়ে যুদ্ধকে ‘বর্বরতার’ নতুন মাত্রায় নিয়ে যাচ্ছেন তিনি। রোববার এক শীর্ষ মার্কিন কূটনীতিক এ কথা বলেছেন।

মার্কিন আন্ডার সেক্রেটারি ফর পলিটিক্যাল অ্যাফেয়ার্স ভিক্টোরিয়া নুল্যান্ড সাংবাদিকদের বলেছেন, ‘পুতিন এই যুদ্ধকে ইউক্রেনের প্রতিটি বাড়িতে নিয়ে গেছেন … তিনি বিদ্যুৎ ও পানি বন্ধের চেষ্টা করছেন এবং যুদ্ধক্ষেত্রে যা করতে পারেননি তা অর্জন করার চেষ্টা করছেন।

মার্কিন এই কর্মকর্তা বলেছেন, ‘কূটনীতি স্পষ্টতই প্রত্যেকের উদ্দেশ্য কিন্তু আপনার একজন ইচ্ছুক অংশীদার থাকতে হবে। এবং এটা খুবই স্পষ্ট, এটা জ্বালানির ওপর আক্রমণই হোক না কেন, সেটা ক্রেমলিনের বাক-বিতণ্ডা ও সাধারণ মনোভাবই হোক, পুতিন এর জন্য আন্তরিক বা প্রস্তুত নন।’

ইউক্রেনের সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যাওয়ায় রাশিয়ার হামলার কারণে এক কোটিরও বেশি মানুষ বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com