1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

পৃথিবীতে ফিরলেন চীনের ৩ মহাকাশচারী

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : চীনের মহাকাশ স্টেশনে ছয় মাসের মিশন শেষ করে পৃথিবীতে ফিরেছেন তিন চীনা মহাকাশচারী।রোববার শেনঝো-১৪ নামের মহাকাশযানে তারা চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল মঙ্গোলিয়ায় অবতরণ করেন।

গত ৫ জুন তিয়াংগং মহাকাশ স্টেশনের চূড়ান্ত নির্মাণ পর্যায়ের তদারকি করতে তারা পৃথিবী থেকে রওনা হন। নভেম্বরে এর নির্মাণকাজ সম্পন্ন হয়েছে।

মহাকাশ স্টেশন ত্যাগের প্রায় ৯ ঘণ্টা পর রোববার (৪ ডিসেম্বর) তারা পৃথিবীতে অবতরণ করেন। ল্যান্ডিং সাইটের কর্মীরা তাদেরকে ক্যাপসুল থেকে বের করেন। তারা সুস্থ আছেন বলে জানিয়েছেন। চীনা মহাকাশ সংস্থা এই মিশনকে সম্পূর্ণ সফল বলে উল্লেখ করেছে।

মহাকাশচারী দলটির কমান্ডার ছিলেন চেন ডং। অন্য ২ জন হলেন- লিউ ইয়াং ও কাই জুজে।

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, এদের মধ্যে লিউ ইয়াং চীনের প্রথম নারী মহাকাশচারী। তিনি বলেন, মহাকাশ স্টেশনের স্মৃতি কিছুতেই ভোলার নয়। একইসঙ্গে মাতৃভূমিতে ফিরতে পেরে তিনি উচ্ছ্বসিত।

মহাকাশে থাকাকালীন এই তিন মহাকাশচারী তিয়াংগং মহাকাশ স্টেশনের জন্য দ্বিতীয় ও তৃতীয় মডিউলের আগমনের তদারকি করেন। এছাড়া নতুন সুবিধাগুলো পরীক্ষার জন্য তিনটি স্পেসওয়াক করেন।

চীন ১৯৭০ সালে কক্ষপথে প্রথম স্যাটেলাইট স্থাপন করে।গত ১০ বছরে দেশটি দুই শতাধিক রকেট উৎক্ষেপণ করেছে।ইতোমধ্যে শিলা নমুনা সংগ্রহের জন্য চাংই ৫ নামে চাঁদে মানুষবিহীন মিশন পাঠিয়েছে। চন্দ্রপৃষ্ঠে পূর্ববর্তী মার্কিন পতাকার চেয়ে বড় পতাকা লাগিয়েছে চীন।

সূত্র: বিবিসি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com