1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

বিবাহবহির্ভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ করে আইন পাস ইন্দোনেশিয়ায়

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : বিবাহ বর্হিভূত যৌন সম্পর্কে নিষিদ্ধ করে ফৌজদারি আইন পাস করেছে ইন্দোনেশিয়ার পার্লামেন্ট। মঙ্গলবার আইনটি পাস হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

তবে নতুন আইনটি আরও তিন বছরের জন্য কার্যকর হবে না। এটি আদালতে চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে বলে আশা করা হচ্ছে।

নতুন আইনটি ইন্দোনেশিয়ার পর্যটন কেন্দ্র বালিতে যাওয়া বিদেশি পর্যটকদের বেলায়ও প্রযোজ্য হবে। আইনটিতে অবিবাহিত যৌন মিলনের জন্য এক বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া তাদের একসাথে বসবাস করা নিষিদ্ধ করা হয়ে। অবিবাহিত নর-নারী একসঙ্গে বসবাস করলে ছয় মাস পর্যন্ত জেল হতে পারে।

ভোটের আগে পার্লামেন্টে আইন ও মানবাধিকার বিষয়ক মন্ত্রী ইয়াসোনা লাওলি বলেছেন, ‘আমরা বিতর্কিত গুরুত্বপূর্ণ বিষয় এবং বিভিন্ন মতামত সমাধানের জন্য যথাসাধ্য চেষ্টা করেছি। যাইহোক, আমাদের দণ্ডবিধি সংশোধনের বিষয়ে একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়ার এবং আমাদের উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত ঔপনিবেশিক ফৌজদারি বিধি ত্যাগ করার সময় এসেছে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com