1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিএনপি ক্ষমতায় না এলে ভাত খাবেন না: ১৭ বছর পর ভাত খেলেন সেই ইনু মিয়া! জ্বালানি চাহিদা মেটাতে উন্নয়ন অংশীদারদের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকার কয়েক হাজার ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ শ্রীবরদীর সাবেক চেয়ারম্যান শাহজাহান আলী আর নেই আমিও অনলাইন ক্লাস চাই না, কিন্তু পৃথিবী চায়: শিক্ষামন্ত্রী কুড়িগ্রামে চুরির অভিযোগে স্ত্রীকে গাছে বেঁধে মারধর বিকল্প শ্রমবাজারের সন্ধানে সরকারের পরিকল্পনা রয়েছে: সংসদে প্রধানমন্ত্রী ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণে নিহত ১১ বাংলা ১২ মাসের নাম বলতে পারলেন না ডাকসু নেতা মোসাদ্দেক ৫ লাখ অভিবাসীকে বৈধতা দিচ্ছে স্পেন, উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা

আমি বাঁচতে চাই: ঋতুপর্ণা

  • আপডেট টাইম :: বুধবার, ১ এপ্রিল, ২০২০

বিনোদন ডেস্ক : ‘‘রাতে আমার ছেলে এফ ওয়ান ফর্মুলার কার রেস দেখায়। আমিও দেখছিলাম। বাবা আর ছেলে গাড়ির স্পিড নিয়ে কথা বলছিল। স্পিড শব্দটা শুনতে শুনতে চোখ বন্ধ হয়ে আসছিল। কথাগুলো ব্লার হতে লাগল। তারপর ঘুমিয়ে পড়লাম। হঠাৎ সঞ্জয়ের ডাক শুনতে পাই। ও বলল, ‘রেস শেষ হয়েছে। ঘরে এসে ঘুমাও।’ আচ্ছা, এত স্পিড দিয়ে কী হবে? স্পিডেও ব্রেক লাগাতে হয়। আজ যেমন স্পিড বন্ধ। আমরা বড্ড বেশি রেসে ঢুকে গিয়েছি। আর রেস করতে চাই না, আমি বাঁচতে চাই’’—কথাগুলো বলেন ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।

মহামারি করোনা প্রকোপে গোটা পৃথিবীর মানুষ অসহায় হয়ে পড়েছেন। এখনো এ ভাইরাসের প্রতিষেধক আবিষ্কৃত হয়নি। সময়ের সঙ্গে মৃতের মিছিল দীর্ঘ হচ্ছে। থমকে গেছে সমগ্র পৃথিবী। কাজ আর অর্থের পেছনে ছুটে বেড়ানোর তাড়া এখন তেমন একটা নেই। এই ছুটে বেড়ানোর গতিতে ছেদ পড়েছে। অভিনেত্রী ঋতুপর্ণাও আর ছুটে বেড়াতে চান না। জীবন উদযাপন করতে চান।

ঋতুপর্ণা স্বামী-সন্তানদের নিয়ে বর্তমানে সিঙ্গাপুরে রয়েছেন। সেখানে নিয়ম মেনে ঘরে অবস্থান করছেন। পুরো পরিবারের সঙ্গে সময় পার করছেন। কিন্তু অন্য স্বাভাবিক সময়ে নিজের এবং স্বামীর ব্যস্ততার কারণে ঠিক এভাবে সময় কাটানো হয়ে থাকে না। পরিবারের সঙ্গে কাটানো এই সময় তাকে যেন নতুন উপলব্ধির সুযোগ করে দিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com