1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

হিজাববিরোধী আন্দোলন: প্রথমবারের মতো এক বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ইরান সাম্প্রতিক সরকার বিরোধী বিক্ষোভে সহিংসতার জন্য দোষী সাব্যস্ত এক বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকরের ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার দেশটির সরকারি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

ইরানি সংবাদমাধ্যমে বলা হয়েছে, বিপ্লবী আদালত ‘স্রষ্টার বিরুদ্ধে শত্রুতার’ অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর বৃহস্পতিবার সকালে মোহসেন শেখারিকে ফাঁসি দেওয়া হয়।

সেপ্টেম্বরে তেহরানের একটি প্রধান সড়ক অবরোধ এবং আধাসামরিক বাহিনীর একসদস্যকে ছুরিকাঘাতের ঘটনায় মোহসেনকে ‘দাঙ্গাকারী’ হিসেবে অভিযুক্ত করা হয়েছিল।

এ ঘটনার নিন্দা জানিয়ে এক অধিকার কর্মী বলেছেন, ‘যথাযথ প্রক্রিয়া ছাড়াই শো ট্রায়ালের পরে’ তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে।

নরওয়েভিত্তিক ইরান হিউম্যান রাইটসের পরিচালক মাহমুদ আমিরি-মোগাদ্দাম টুইটারে জানিয়েছেন, ইরানি কর্তৃপক্ষ ‘আন্তর্জাতিকভাবে দ্রুত বাস্তব পরিণতির’ সম্মুখীন না হলে প্রতিদিন বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করা শুরু করবে।

মিজান নামে বিচার বিভাগের একটি সংবাদমাধ্যম জানিয়েছে, বিপ্লবী আদালতকে বলা হয়েছিল মোহসেন শেখারি ২৫ সেপ্টেম্বর তেহরানের সাত্তার খান স্ট্রিট অবরোধ করেছিলেন এবং বাসিজ প্রতিরোধ বাহিনীর এক সদস্যকে আক্রমণ করার জন্য একটি ছুরি ব্যবহার করেছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com