1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

খাবারে বিষক্রিয়া, ইরানে ১২০০ শিক্ষার্থী অসুস্থ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ইরান সরকারের বিরুদ্ধে তিন দিনের বিক্ষোভ কর্মসূচির জন্য তৈরি হচ্ছিলেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কিন্তু তার ঠিক আগে খাবারে বিষক্রিয়ার জেরে অসুস্থ হয়ে পড়লেন অন্তত ১২০০ জন শিক্ষার্থী।

একটি টেলিগ্রাম চ্যানেলে ইরানের জাতীয় ছাত্র সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, গত কয়েক দিনে খারাজ়মি, আর্ক বিশ্ববিদ্যালয়ের প্রচুর শিক্ষার্থী বমি, দুর্বলতা, ব্যথা, এমনকি ঘোরের মধ্যে রয়েছেন। শিক্ষার্থীদের অভিযোগ, রাষ্ট্রের বিরুদ্ধে তাদের প্রতিবাদী কণ্ঠস্বর থামিয়ে দিতে ষড়যন্ত্র করে এই বিষক্রিয়া ঘটানো হয়েছে।

কর্তৃপক্ষের দাবি, জলবাহিত ব্যাক্টিরিয়ার কারণে  খাবারে এই বিষক্রিয়া।  কয়েক দিন আগে বিক্ষোভের আরও দুই কেন্দ্র অল-জ়াহরা ও ইসফাহান ইউনিভার্সিটি অব টেকনোলজিতেও একইভাবে খাবারে বিষক্রিয়ার কারণে অসুস্থ হয়ে পড়েন অনেকে। ক্যান্টিন থেকে সেই সংক্রমণ ছড়িয়েছে বলে মনে করা হচ্ছিল। তবে অভিযোগ, সেই সময়ে অদ্ভুতভাবে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রগুলো হয় বন্ধ ছিল অথবা ডায়েরিয়ার ওষুধ পাওয়া যাচ্ছিল না।

সূত্র: দ্য টেলিগ্রাফ, আনন্দবাজার

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com