1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

ইরানে অস্কারজয়ী অভিনেত্রী গ্রেপ্তার

  • আপডেট টাইম :: রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২

বিনোদন ডেস্ক : অস্কারজয়ী অভিনেত্রীকে গ্রেপ্তার করেছে ইরান সরকার। দেশটিতে সরকারবিরোধী আন্দোলন ও বিক্ষোভে শামিল হয়েছিলেন তিনি। সমাজমাধ্যমে একটি পোস্টের কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

গ্রেপ্তার হওয়া অভিনেত্রীর নাম তারানেহ্ আলিদুস্তি। ৩৮ বছর বয়সি এই অভিনেত্রীকে দেখা গিয়েছিলো ‘দ্য সেল্স্‌ম্যান’ ছবিতে। ২০১৬ সালে ছবিটি অস্কার পায়। এছাড়া ইরানের একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন আলিদুস্তি।

উল্লেখ্য, যেদিন আলিদুস্তি এই পোস্ট করেন, সেদিনই ইরানে সরকারবিরোধী আন্দোলনে প্রথম কাউকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিলো। তিনি আরও লেখেন, ‘এই নৃশংসতা যে আন্তর্জাতিক সংস্থাগুলো দেখেও মুখ বুজে রয়েছে, তারা প্রত্যেকে মানবতার নামে লজ্জা।’

এই পোস্টের কারণেই আলিদুস্তিকে গ্রেপ্তার করা হয় বলে মনে করা হচ্ছে। শনিবার তাকে হাতকড়া পরিয়েছে ইরান সরকার।

গত ১৬ সেপ্টেম্বর ইরানে হিজাব না পরার ‘অপরাধে’ পুলিশি হেফাজতে ১৯ বছরের তরুণী মাহশা আমিনির মৃত্যুর পর থেকেই বিক্ষোভের আগুন জ্বলছে দেশজুড়ে। হাজার হাজার মানুষ পথে নেমে সরকারের কঠোর ও রক্ষণশীল নিয়মকানুনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন।

সূত্র: আনন্দবাজার

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com