1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি ৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ ইরানের বিরুদ্ধে ট্রাম্পের ‘অর্থনৈতিক যুদ্ধ’ ঘোষণা অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩

যুক্তরাষ্ট্রে ২ লাখ ছাড়াল আক্রান্তের সংখ্যা, একদিনে মৃত্যু ৯০৮

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : আক্রান্তের সংখ্যায় অনেক আগেই চীনকে ছাড়িয়ে গিয়েছিল যুক্তরাষ্ট্র। এবার মৃত্যুসংখ্যাতেও বহুদূর এগিয়ে গেল তারা। বুধবার দেশটিতে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৯০৮ জন। এখন পর্যন্ত এটাই যুক্তরাষ্ট্রে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজারেরও বেশি।

যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যাও দুই লাখ ছাড়িয়েছে। এদিন দেশটিতে নতুন রোগী শনাক্ত হয়েছেন অন্তত ২৫ হাজার ৬৭৬ জন।

মৃত্যুতে যুক্তরাষ্ট্রের ওপরে শুধু ইতালি (১২ হাজার ৪২৮ জন) ও স্পেন (৯ হাজার ৫৩ জন)। আর আক্রান্তের সংখ্যায় সবার ওপরে তারা।

যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি করোনায় ভুক্তভোগী নিউ ইয়র্ক। গোটা দেশের প্রায় ৪০ শতাংশ রোগীই এ অঙ্গরাজ্যের। বুধবার এ অঞ্চলে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৭ হাজার ৯১৭ জন। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৩ হাজার ৭১২ জন। এদিন সেখানে মারা গেছেন আরও ৩১৯ জন। ফলে শুধু নিউ ইয়র্কেই মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯৪১ জন।

এরপর নিউ জার্সিতে আক্রান্ত হয়েছেন প্রায় ১৯ হাজার মানুষ, মারা গেছেন ২৬৭ জন।

রাতারাতিই যুক্তরাষ্ট্রে করোনার সংক্রমণের তৃতীয় হটস্পট হয়ে উঠেছে মিশিগান। এ অঙ্গরাজ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৭৫ জন। এ নিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫৯ জন। এ অঞ্চলে করোনায় আক্রান্ত হয়েছেন সাড়ে সাত হাজারেরও বেশি মানুষ।

সূত্র: ডেইলি মেইল

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com