1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

ইরাকে বোমা হামলায় ৭ পুলিশ নিহত

  • আপডেট টাইম :: সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের উত্তরাঞ্চলে বোমা ও বন্দুক হামলায় অন্তত সাত পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। রোববার রাজধানী বাগদাদ থেকে প্রায় ২৯৩ কিলোমিটার (১৮২ মাইল) দূরে তেল সমৃদ্ধ শহর কিরকুকের কাছে এই হামলার ঘটনা ঘটে।

কোনো গোষ্ঠীই এই হত্যাকাণ্ডের জন্য দায় স্বীকার করেনি। তবে কর্মকর্তারা ইসলামিক স্টেট (আইএস) গ্রুপকে এর জন্য দায়ী করেছেন।

কর্মকর্তারা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, চালাল আল-মাতার গ্রামের কাছে পুলিশ সদস্য বহনকারী একটি ট্রাককে লক্ষ্য করে রোববার বোমা বিস্ফোরিত হয়। বিস্ফোরণটি ‘ছোট অস্ত্র দিয়ে সরাসরি আক্রমণ’ ছিল।

আইএস একসময় পূর্ব ইরাক থেকে পশ্চিম সিরিয়া পর্যন্ত বিস্তৃত ৮৮ হাজার বর্গ কিলোমিটার অঞ্চল দখল করেছিল এবং প্রায় ৮০ লাখ মানুষের উপর নৃশংস শাসন চাপিয়েছিল। কিন্তু ইরাকি বাহিনী ২০১৭ সালের ডিসেম্বরে আইএসের বিরুদ্ধে বিজয় অর্জন করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com